১
একজন পীরের মুরিদ আর একজন সাধারন মানুষের কথোপকথন :
"ভাই, আপনি এই পীরের মুরীদ হলেন কেন? আপনি তো নামাজ পড়েন না, আল্লাকেও ডাকেন না!"
"আমার এসব করার দরকার নেই। আমার জানের জান হুজুর আমার জন্য সব কিছু করছেন।হুজুর আমাকে সব কিছু শেখান।"
"ভাই, কোরান শরীফে তো বলা আছে মানুষের জন্য আল্লাহের পছন্দনুযায়ী জীবনব্যবস্থা কেমন হবে, সেটা পড়লেই তো আপনি সব শিখতে পারেন, আপনি তো একজন শিক্ষিত মানুষ!"
"কোরআন তো একখানা কিতাব মাত্র, দুনিয়াতে এমন হাজার হাজার কিতাব আছে। তাছাড়া এই একখানা কোরআন কোটি কোটি মানুষ যদি পড়ে তাহলে আল্লাহ কার দিকে নজর দিবেন, সেটা ভেবেছেন? আমার কোরআন পড়া লাগে না, পীরহুজুর আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম আমার জন্য।"
"ভাই, এত ভক্তি করে কপালে বিরিয়ানী ছোঁয়ালেন, কি আছে এই বিরিয়ানীতে ?"
"এই বিরিয়ানী কোন সাধারণ বিরিয়ানী না, হুজুরের গোছল করা পানি দিয়ে এই বিরিয়ানী বানানো হয়েছে। এই বিরিয়ানী খেলে আমাদের শরীর সব আপদ বিপদ, অসুখবিসুখ থেকে মুক্ত থাকে।"
২
আমার পরিচিত এক ব্যক্তি ঢাকায় ছোটখাটো ব্যবসা করতেন ধীরেধীরে ব্যবসা বেড়েছে, গাড়ী বাড়ী হয়েছে। তারপর একসময় দেখা গেল তিনি উপচে পড়া অর্থ উপার্জন করছেন, বিদেশে একাধিক বাড়ী কিনেছেন কিন্তু ঢাকা ছেড়ে তিনি থাকছেন ঢাকার কাছেই এক শহরে।ভাবলাম হয়ত তিনি কোন কলকারখানা দিয়েছেন। কিন্তু না, তিনি কারখানা নয়, খানকা শরীফ স্থাপন করেছেন। তিনি এখন পীর হয়েছেন। উনি নামাজ পড়েন না তাতে কোন অসুবিধা নেই, আল্লাহ স্বয়ং তাকে পীর নির্বাচিত করেছেন।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




