সামুতে কখনো কখনো কোন ব্লগার অপ্রাসঙ্গিক, উলটাপালটা এবং হাবিজাবি মন্তব্য করেন। তাদের দুজন হলেন চাঁদগাজী এবং উলটা নারি। উলটা নারির জীবনের দুঃখজনক অভিজ্ঞতা তাকে এমন উল্টাপাল্টা মন্তব্যকারী বানিয়েছে, কিন্তু চাঁদগাজী? কোন দ্রব্যের প্রভাব ছাড়া এমন মন্তব্য কি করে করা যায়?
যে ঘটনা নিয়ে গাজীর বিচারক সুলভ মন্তব্য তা এই-
বুয়েটে খাসির বিরানি বলে গরুর বিরানি দেয়া হয়েছে - ঘটনা ঘটে গত ২৬.১১.২০১৬ এর রাতে। সিভিল সামিট নামক পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান কেবল ছাত্রদের দেয়া জনপ্রতি তিনশো টাকায় করা সম্ভব হয় না। তাই আয়োজক সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশন (সেসা) বিভিন্ন স্পন্সর জোগার করে। সেসার সদস্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর হিন্দু এবং মুসলমান ছাত্ররা। এই স্পন্সরদের অর্থসাহায্য নিয়ে তারা টি- সার্ট, খাবার, কন্সার্ট ও সেমিনারের আয়োজন করে। ছাব্বিশ তারিখের স্পন্সর ছিল আনোয়ার গ্রুপ, সেদিনের অনুষ্ঠানের বৈশিষ্ট্য ছিল প্রথমবারের মত আইকন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর সম্মাননা প্রদান, ডাঃ জামিলুর রেজা চৌধুরী এবং ডাঃ এফ আর খানকে (প্রয়াত) । এমন একটি অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব স্পন্সর আনোয়ার গ্রুপ ছাত্রদের উপর ছেড়ে না দিয়ে করতে দেয় লেভেল ক্রসিং নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে, লেভেল ক্রসিং অনুষ্ঠানের খাবার, খাসির বিরানি সাপ্লাই এর দায়িত্ব দেয় এক ক্যাটারার কোম্পানিকে। সেই ক্যাটারার খাসির বিরানি বলে গরুর বিরানি বিলি করে এবং কিছু ছাত্র তা খেতে শুরু করে। গরু এবং খাসি দুইই যে খেয়েছে সে গরু এবং খাসির স্বাদের তফাৎ বোঝে। সুতরাং এমন কিছু ছাত্র সন্দেহ করে যে খাসির বদলে গরুর বিরানি দেয়া হয়েছে বলে। সন্দেহের কথা জানানোর সাথে সাথেই খাওয়া বন্ধ করে দেয়া হয়। অবশ্য ততক্ষণে কয়েকজন হিন্দু ছাত্র বিরানি খেয়ে ফেলেছে। হই চই শুরু হয়, সেদিনের অনুষ্ঠান এবং পরদিনের কন্সার্ট বাতিল হয়, দায়ী ব্যক্তিদের শাস্তির দাবী জানানো হয়। কিন্তু দায়ী কে? বুয়েট? খাবার অর্ডার দেয়া, রান্না করা এবং প্যাকেট করা- এর কোন পর্যায়েই বুয়েটের কোন ছাত্র, শিক্ষক বা কর্মচারীর সংশ্লিষ্টতা ছিল না।তাহলে কেন বুয়েটকে নরপিশাচ বলে গালাগালি?
এবার দেখি এই ঘটনায় দুটি পোস্টে চাঁদগাজীর মন্তব্য:
-আগামী দিনের ঘুষখোর ও চোরদের এত ভাল খাবার কি কারণে দেয়া হচ্ছে?
-আমেরিকা এসে গেলে নাইজেরিয়ান গুলোও মানুষের মত চলে, বুয়েটকে মাপতে হবে বাংলাদেশে, এরা ইতর
-বুয়েটে নতুন প্রশাসন ও নতুন শিক্ষক দেয়ার দরকার, ওখানে যেগুলো আছে সেগুলো ক্রিমিনাল ।
আমেরিকা এসে গেলে নাইজেরিয়ান গুলোও মানুষের মত চলে, কিন্তু কিছু বাংগালী কেন মানুষের মত চলতে পারে না তাই বুঝতে পারলাম না, চাঁদগাজী।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




