১) স্থান: উত্তরা ৬ নম্বর সেক্টর, রাজউক অফিস।
"ভাই পনের দিন ধরে আপনাদের অফিসে ঘুরছি, কিন্তু আমার ফাইলটা আপনারা এখনো খুঁজে পেলেন না!
"এইভাবে কি আর ফাইল খুঁজে পাওয়া যায় আপা, এর জন্য খরচাপাতি লাগবে।"
"ও...........
বলেন, কি খরচাপাতি লাগবে?"
"খরচা পাতির হিসাব দিতে কিছু সময় লাগবে; একটু বসেন; আমি নামাজটা পড়ে আসি। আজান হয়ে গেলে জামাতের সাথে নামাজ না পড়লে আমি কোন কাজেই মন দিতে পারি না আপা।"
২) স্থান: একজন ব্লগারের বাসা।
"মা, অন্তত দশবার তোমাকে শিখিয়েছি!! তুমি কম্পিউটারের এই সাধারণ জিনিসটা মনে রাখতে পারছ না! এত সময় লাগে কেন তোমার শিখতে?"
"এ্যাই! কম্পিউটার কি সহজ জিনিস, যে টুক করে শিখে ফেলবো! কম্পিউটার শেখা একটা কঠিন কাজ। ভেবে দ্যাখ, এই কম্পিউটার-কঠিন- কাজ লেখার জন্য যে ক লেখা লাগে, শুধু সেই ক লেখা তুই কতদিনে শিখেছিলি? কত হাতি এঁকে, তার শুঁড় আঁকিয়ে, তারপর না তোকে ব-এর পিঠে শুঁড় ক লেখা শিখিয়েছিলাম।
৩)স্থান: রূপসা নদীতে প্রচন্ড বেগে ছুটন্ত স্পিডবোট।
- সায়মা, তুমি কি সাঁতার জানো?
- না....... দেখছ না, ভয়ে কেমন স্টিফ হয়ে বসে আছি।
- ওহ্, তাইতো! তেলাপোকা ভয় পাও?
- ওরে বাবা, খুউব। তেলাপোকা কখনো গায়ের উপরে উঠলে ভয়ে আমার মাথা আউলায় যায়।
-তোমার হাঁটুতে একটা তেলাপোকা কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে !!!
৪) স্থান: নীলক্ষেত, ঢাকা।
- বিকেল বেলা ইন্দিরা রোডের খালার বাসায় যাব।
- কেন?
- আজকের ফটোগ্রাফি ক্লাসে বাদলস্যার স্টিল লাইফের ছবি তোলার অ্যাসাইনমেন্ট দিয়েছেন। খালার বাসায় অনেক স্টিলের বাসন আছে, সেগুলোর ছবি তুলব।
৫) স্থান: ন্যাম ভবন, ঢাকা
"হ্যালো, হ্যালো, শুনছো; একটা খুশির খবর আছে; আমি এমপি পদের জন্য আবার মনোনয়ন পেয়েছি"
"বাহ, দারুন খবর! এমপি হয়ে কিন্তু তোমরা এমপিরা এবার একটা করে হেলিকপ্টার নেবে। ট্রাক বাসের যে মারমুখী ভাব থাকে রাস্তায়, গাড়িতে করে নিশ্চিন্তে কোথাও যাওয়া যায় নাকি!!!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


