somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ঘুরে দাঁড়াতে হবে।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি করে ঘটলো এতো বড় সাংঘাতিক ঘটনা! যে ধরনের ঘটনার কথা আমরা শুনি বা শুনতাম মধ্যপ্রাচ্যের কোনও এক দেশে বা পাকিস্তানের মতো কোনও দেশে আজ সে ধরনের মর্মান্তিক ঘটনা নিজের ঘরের আঙ্গিনায় প্রত্যক্ষ করতে হল আমাদের। এধরনের ঘটনা তো আমাদের দেশে হওয়ার কথা নয়। আমাদের মতো নির্বিরোধী , শান্তিপ্রিয় , অতিথিপরায়ণ দেশে এবারে যে নজিরবিহীন ভয়াবহ ঘটনা ঘটলো তার ভিত এক দিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে যে ধরণের উগ্র মৌলবাদের চাষাবাদ এখানে হয়েছে এবং যেটা আমাদের সর্বনাশা রাজনীতির ছত্রছায়ায় গড়ে উঠেছে সেটাই এধরনের ঘটনার ভিত তৈরি করেছে। যে বিষবৃক্ষ আমাদের উঠোনে আমাদের নজর দিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় এতো বড় হয়ে বেড়ে উঠেছে সেটা কোনও ফল দেবেনা এটা কিকরে আশা করা যায়? এবারের ঘটনা হচ্ছে সেই বিষবৃক্ষেরই একটি ফল। অবশ্য এটাই প্রথম ফল নয়। আমরা নিশ্চয় ভুলে যাইনি বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানদের কথা, বোমা মেরে বিচারক হত্যা, ৬৪ জেলায় একসাথে টাইমবোমা বিস্ফোরণের ঘটনাগুলো। সেগুলোও ছিল ঐ বিষবৃক্ষেরই ফল। সময় গড়িয়েছে। বাংলা ভাইদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু আসল কাজটাই হয়নি। হ্যাঁ, বিষবৃক্ষ কাটা হয়নি। উগ্র ধর্মীয় মতবাদের চাষাবাদ চলেছে জোরকদমে। রাজনৈতিক ছত্রছায়া তাকে দিয়েছে আরও ভালভাবে বিকশিত হওয়ার পরিবেশ। তার সাথে জড়িত আন্তর্জাতিক ভু-রাজনীতি তথা জিওপলিটিক্স। এমন নয় যে আমরা এসব সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম না। ছিলাম। তার চেয়ে বড় কথা আমরা ছিলাম উদাসীন। দেখেও দেখিনি। একই কথা প্রযোজ্য দেশের রাজনীতিকদের বেলায়, শাসকগোষ্ঠীর বেলায়। দেশের শাসকগোষ্ঠী এর বিরুদ্ধে সত্যিকারের কোনও ব্যবস্থা নেয়নি। উলটো তারা এনিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে।
দায় রয়েছে আমাদেরও। আমরা আমাদের মূল্যবোধ ধরে রাখতে পারিনি, নৈতিকতা বজায় রাখতে পারিনি। নিজেদের ভাই-বোনদের, নিজেদের সন্তানদের শেখাইনি। পরিবারে নৈতিক মূল্যবোধের চর্চা আমরা করিনা। শিল্প সাহিত্য চর্চা এখানে বিকশিত হতে পারেনি সঠিকভাবে। সবখানেই সুবিধাবাদীতা আর ধান্ধাবাজি। এরকম পরিস্থিতি উগ্র ধর্মীয় মতবাদ বিকাশের সহায়ক এবং সেটাই হচ্ছে। এর থেকে পরিত্রান লাভ করতে হলে পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সচেতন হতে হবে নিজেকে নিয়ে, নিজেদের পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে। পরিবারে নৈতিকতার চর্চা, মূল্যবোধের চর্চা করতে হবে। সমাজকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে শুরুটা নিজেদের পরিবার থেকেই করতে হবে। ইসলাম আসলেই কি বলেছে সেটা জানতে হবে। যাতে ভুল ব্যাখ্যা দিয়ে আর কেউ আমাদের বিপথে না নিয়ে যেতে পারে। খোদ মহানবী হযরত মুহাম্মদ (স) বলেছেন, “ তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা” । এখনই সময় নিজেদেরকে শুধরে নিতে। অনেক দেরী হয়ে গেছে। ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। এখন ঘুরে দাঁড়াতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×