প্রথম প্রেমের পাঠ
২২ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম প্রেমের পাঠ
তুমিই প্রথম তুমিই সে'জন,
প্রথম প্রেমের পাঠ যে দিলে;
মোহন বাঁশীর গান শুনিয়ে.
ঘুমিয়ে থাকা প্রেম জাগালে।
আমার মনের দ্রাক্ষাকুঞ্জে,
ফুটবে গোলাপ তোমার হাতে;
আমার আকাশ শিশির দেবে,
শিউলি ঝরা জোসনা রাতে।
মধুর মধুর এ কোন সুরে,
বাজালে হায় প্রাণের বাঁশী;
ক্ষণে ক্ষণে হৃদয় কোণে,
জাগে যে সুর রাশি রাশি।
স্বপ্ন ভরা তোমার তরী.
ফেললো নোঙর আমার ঘাটে;
সেই স্বপনে বিভোর হয়ে,
ঘুম হারা মোর রাত যে কাটে।
তোমার ফাগুন রঙ ছড়ালো,
আমার মনের কুসুম বনে;
তোমার বনে আমার ভ্রমর,
মুখর হলো গুঞ্জরণে।
এমনি করে ফুলে ফুলে.
ফেললে ছেয়ে হৃদয় বাসর;
মিলন বেলার ছন্দ দোলে,
হৃদয় মাঝে অষ্ট প্রহর।
হঠাত্ করে থামলো বাঁশী,
ঝরলো গোলাপ, ভাঙ্গলো স্বপন;
হারিয়ে গেলে দূর সুদূরে,
জ্বালিয়ে বুকে চিতার দহন।
তোমার প্রেমের শেখানো পাঠ,
রইলো লেখা স্মৃতির পাতায়;
যতন করে রাখবো তারে,
বেদন ভরা জীবন খাতায়।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন