জীবন তরী
২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন তরী
জীবন তরী চলেছি বেয়ে
এই ভূবনে এসে,
সেই তরীটি ফেললো নোঙ্গর
একটি মনের দেশে।
মধুর কথা, গানের স্রোতে
ভাসলো জীবন তরী,
মন-মাঝি এক প্রেম সাগরে
দোলায় বৈঠা ধরি।
শান্ত মাঝির মরমী সুর
ছন্দ তোলে প্রাণে,
কূল কিনারা হারালো মন
ঐ মাঝিরই টানে।
চোরাবালির সমাজ তটে
রুদ্ধ হলো তরী,
মন-মাঝি হায় হারিয়ে গেল
অশ্রু সাগর গড়ি।
ব্যথার বোঝা পাহাড় সম
জমলো তরীর মাঝে,
বিবস হৃদয় যাচ্ছে বেয়ে
সকাল দুপুর সাঁঝে।
ঘুন ধরেছে, পাল ছিঁড়েছে
বৈঠা ভেঙ্গে আসে,
ভাটির টানে, বিষাদ গানে
সেই তরীটি ভাসে।
মাঝি হারা জীবন তরী
ভাগ্য স্রোতে ভেসে,
শেষ কিনারা হয়তো পাবে
দূর মাঝিরই দেশে।
সেই আশাতে কাঁপা হাতে
ধরে বৈঠাখানি,
ছিন্ন পালেই জীবন সাগর
পাড়ি দেব জানি।
দেবনা যে ডুবতে তারে
উথাল পাথাল ঝড়ে,
প্রাণপণে তাই যাচ্ছি বেয়ে
কষ্ট আড়াল করে।
সব পেরিয়ে এক মোহনায়
ভিড়বে এসে যেদিন,
হৃদয় সাগর উছল হবে
ভুলবো ব্যথা সেদিন।
মিলন দেশে ভাসবো দুজন
তৃপ্ত হাসি মুখে,
মধুর গানে, আলাপনে
ভরবে তরী সুখে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন