somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুশন
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

গ্রামে ফিরে যেতে মন চাইছে

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বাবা ছিলেন প্রাইমারী স্কুলের শিক্ষক। বাবা যখন শিক্ষক ছিলেন তখন আমার জন্ম হয়নি। আমার জন্মের আগেই বাবা চাকরী ছাড়তে বাধ্য হোন। আমাদের গ্রামের চেয়ারম্যান হান্নান তালুকদার বাবাকে স্কুল থেকে ছাটাই করেছেন। চেয়ারম্যান হান্নান তালুকদারের ছেলে বার্ষিক পরীক্ষায় ফেল করেছিলো। চেয়ারম্যান বলেছিলো- তার ছেলেকে পাশ করিয়ে দিতে। বিনিময়ে সে বাবাকে দশ হাজার টাকা দিবে। বাবা বলেছিলো সেটা সম্ভব না। আমি একজন শিক্ষক মানুষ। আমি অসৎ হতে পারবো না। স্কুলের সভাপতি ছিলো চেয়ারম্যান। নিজের ক্ষমতার জোরে বাবাকে স্কুল থেকে অব্যহতি দেয়।

চেয়ারম্যান সাহেব বাবার নামে মিথ্যা চারটা মামলা দিলো। সেই মামলা লড়তে গিয়ে আমাদের জমিজমা সব গেলো। অবশ্য চেয়ারম্যান সাহেব মৃত্যুর আগে আমার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিলেন। গ্রামবাসী সেদিন বাবাকে বলেছিলো- ক্ষমা করে দিন চেয়ারম্যানকে। বেচারা মৃত্যুশয্যায়। আমার বাবা চেয়ারম্যানকে ক্ষমা করে দেন। কিন্তু আমাদের জমিজমা আর ফিরে আসে নি। আমার মা মারা যায় ভালো চিকিৎসার অভাবে। মাকে তো আর ফিরে পাওয়া সম্ভব না। আজ আমি অনেক টাকার মালিক। গ্রামে অনেক জমি আমি কিনে নিয়েছি। সেসব জমিতে অসহায় লোকজন চাষবাস করছে। তাঁরা খেয়েপরে বেঁচে আছে।

গ্রাম তো আর গ্রাম নেই। শহরের মতো হয়ে গেছে। আমাদের গ্রামে বিউটি পার্লার আছে। কমিউনিটি সেন্টার আছে। ইংলীশ মিডিয়াম স্কুল আছে। ফাস্ট ফুডের দোকান আছে। ব্যায়ামাগার আছে। ডিশের লাইন আছে। ইন্টারনেটের লাইন আছে। বাবা আমাকে প্রতি সপ্তাহে দুটা মেইল করেন। খুব বেশি দরকার হলো হোয়াটসঅ্যাপ করেন। বাবাকে বলেছি- আমেরিকা চলে আসো। আমার সাথে কিছু দিন থেকে যাও। বাবা বলেন, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না। অন্য কোথাও গেলে আমার ঘুম হবে না। এই গ্রামের সমস্ত গাছ আমার পরিচিত। সমস্ত পথ আমার পরিচিত। মানুষজন, জমি, পুকুর, খাল, খেলার মাঠ, স্কুল ঘর আমার আত্মার সাথে মিশে আছে।

গ্রামের অন্তত দশজন ছেলেমেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন আমার বাবা। নিয়মিত তাদের খোজ খবর নেন। প্রাইমারী স্কুলে পাকা টয়লেট করে দিয়েছেন বাবা। পাকা মসজিদ থেকে সালতা বাজার পর্যন্ত বাবা দুই শ' গাছ লাগিয়েছেন। সেসব গাছের যত্ন তিনি নিজে করেন। কবরস্থানের দেয়াল ভেঙ্গে পড়েছিলো বাবা সেটা মেরামত করে দিয়েছেন। মসজিদের জন্য আঠারটা ফ্যান দিয়েছেন। পূজোর সময় মন্দির কমিটিকে বড় অংকের টাকা দেন প্রতি বছর। আমি প্রচুর টাকা ইনকাম করি। তার সামান্য কিছু বাবাকে পাঠাই। তাতেই বাবা মহৎ কাজ করেন। আমি বাবাকে বলেছি, আরো টাকা লাগলে আমাকে বলবে।

আমি বাবাকে বলেছি ঢাকায় অন্তত একটা ফ্লাট কিনো। বাবা রাজি হননি। বলেছেন, গ্রামে আমাদের তিন তলা বাড়ি আছে। থাকার মানুষ নেই। বিশাল পুকুর। প্রতিমাসে একবার মাছ ধরে বিলিয়ে দেই। জমি থেকে যা ফসল আসে সেটাও নিই না। বহু বছর হয়ে গেলো গ্রামে যাই না আমি। বাবা খুব করে এবার আসতে বলছেন। আমারও গ্রামে যাওয়ার জন্য মনটা আকুপাকু করছে। অথচ এমন এক চাকরী করি হুট করে যাওয়া যায় না। অনেক বড় দায়িত্ব আমার হাতে। মাস গেলে অনেক গুলো ডলার আমার একাউন্টে ঢুকে যায়। বাবা যেমন গ্রামে অনেক কিছু করেছেন। আমিও আমেরিকাতে বাড়ি গাড়ি করেছি। ব্যাংকে প্রচুর টাকা জমেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×