somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশের মানুষের প্রধান পেশা ভিক্ষাবৃত্তি !

৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা ভিক্ষাবৃত্তি। অন্যদেশের শিক্ষিত জনগোষ্ঠী পড়াশোনা শেষে ভালো চাকুরি করার স্বপ্ন দেখে, বাড়ি, লাক্সারী লাইফের স্বপ্ন দেখে সেখানে পাকিস্তানের শিক্ষিত গোষ্ঠী বিদেশে ভিসা নিয়ে ভিক্ষা করে দেশে লাক্সারী জীবন যাপন করতে চায়। যেখানে চির শত্রু ভারত তার বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে বিদেশে পাঠাচ্ছে সেখানে বিদেশে দক্ষ ভিক্ষুক রপ্তানি করছে পাকিস্তান সরকার । সৌদি আরব, ইরান এবং ইরাকে গিয়ে ভিক্ষাবৃত্তি চালায় পাকিস্তানি ভিক্ষুকরা। এসব দেশে গ্রেফতার হওয়া ৯০ শতাংশ ভিক্ষুক পাকিস্তানি। ২০২৪ সালে প্রায় ৩৪০০০ পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির জন্য দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। পাকিস্তান সরকার ভিক্ষাবৃত্তির সাথে সংশ্লিষ্ট থাকার জন্য ১০০০০০ লোকের ভিসা ক্যান্সেল করেছে এবং যেসব এজেন্সির মাধ্যমে এসব ভিক্ষুক যেত তাদের লাইসেন্স স্থগিত করেছে।

সৌদি আরব, ইরান ও ইরাকে তীর্থযাত্রীর ভিসা নিয়ে পাক ভিক্ষুকরা বিদেশে যাচ্ছেন। তাদের ভিক্ষাবৃত্তির জন্য নতুন হটস্পট জাপান। শুধু বিদেশে নয় দেশেও সংগঠিত ভাবে ভিক্ষা ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২৩ কোটি জনসংখ্যার দেশে ভিক্ষুকের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ।এক পরিসংখ্যানে দেখা গেছে , করাচিতে ভিক্ষুকদের দৈনিক গড় আয় ২০০০ রুপি, লাহোরে ১৪০০ রুপি এবং ইসলামাবাদে ৯৫০ রুপি। পাকিস্তান সরকার জানিয়েছে দেশে ভিক্ষুকের গড় দৈনিক আয় ৮৫০ রুপি।

পাকিস্তানের ভিক্ষুকরা প্রতিদিন ৩২ বিলিয়ন রুপি ভিক্ষা পান যা বছরে প্রায় ১১৭ ট্রিলিয়ন রুপির সমান।ডলারে কনভার্ট করলে তা দাঁড়ায় ৪২ বিলিয়ন ডলারের সমান। প্রতিবছর পাকিস্তানের দরগাগুলোতে রমজান মাসে প্রচুর ভিক্ষুকের আনাগোনা বেড়ে যায়। লাভজনক জায়গা পেতে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। সাম্প্রতিক সময়ে একজন ভিক্ষুক অন্য ভিক্ষুকের নামে থানায় মামলাও করেছেন এমন অভিযোগ নিয়ে পাকিস্তানের প্রধান দৈনিক পত্রিকাতে নিউজ হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×