somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার ছাড়াই ১৫ বছরে হত্যা করা হয়েছে ১৯২৬ জন কে!

০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের ইতিহাস অনেক পুরনো।ধারণা করা ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রথম শিকার সিরাজ শিকদার।তবে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকান্ড ব্যাপক আলোচনায় আসে বিএনপি -জামাত জোট সরকারের আমলে। ২০০৪ সালে দ্রুত শাস্তি নিশ্চিত করতে র‍্যাব গঠন করা হয়। সে সময় ঢাকায় শীর্ষ সন্ত্রাসী এবং বিভিন্ন অঞ্চলে চরম পন্থী দের উত্থানের কারণে র‍্যাব এবং পুলিশ ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে অংশ নেয়। বিচার ছাড়াই এমন হত্যাকান্ড নিয়ে মানবাধিকার সংস্থা গুলো প্রতিবাদ জানালেও সন্ত্রাস দমনের কার্যকরি হাতিয়ার হিসাবে সরকারের পক্ষ থেকে ক্রসফায়ার কে বৈধতা দেয়া হয়।

ক্রসফায়ার নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয় ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসাবে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক মঞ্চায়িত করে।প্রথম দিকে লিস্টে সন্ত্রাসীদের নাম থাকলে ও সময়ের সাথে সাথে পুলিশ, বিজিবি, র‍্যাব প্রভাবশালী দ্বারা প্রভাবিত হয়ে বা অর্থের বিনিময়ে এই কাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীর পরিবার স্বজন দের মামলা বা থানায় না যেতে ভয় ভীতি দেখানোর মতো অভিযোগ ও আছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বরাবর এমন অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু নারায়ণগঞ্জের ৭ খুন, কক্সবাজারে একরাম হত্যার বিষয় গুলো পত্রপত্রিকায় দেশে- বিদেশে ব্যাপক তোলপাড় হয়। বিএনপি অভিযোগ করেছে তাদের ৬৭০ জন কর্মী গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছে।

বেসরকারি মানবাধিকার সংস্থা ' আইন ও সালিশ কেন্দ্র' ( আসক) বিভিন্ন পত্রপত্রিকার নিউজ হতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১৯২৬ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়ে হয়েছে বলে দাবী করছে। পুলিশের বিশেষ শাখা ( এসবি) ২০১৫-২০২১ সালের ক্রসফায়ারের তথ্য সংরক্ষণ করে রেখেছে।সে অনুযায়ী ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে মারা গিয়েছেন ১২৯৩ জন। নির্বাচনের কয়েক মাস পূর্বে ক্রসফায়ারের ঘটনা আশংকাজনক ভাবে বেড়ে যেত।

এসব হত্যাকান্ডের ভুক্তভোগীদের অন্তত ২৩ ধরণের অপরাধী হিসাবে ট্যাগ দেয়া হত । তবে ২০২১ সালে র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার পর ক্রসফায়ারের সংখ্যা হ্রাস পায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×