somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুরা ভাই তুমি কার?

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নুরুল হক নুর বর্তমানে ছাত্রনেতাদের মধ্যে খুবই জনপ্রিয়। কোটা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে ধরা হয় নুরুল হক নুর ভাই কে। তিনি ঢাবির ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন৷ নুর ভাইয়ের গণপরিষদ নামে একটি রাজনৈতিক দল রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নুর ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঘনিষ্ঠ হতে দেখা যায়। বিভিন্ন সময় নুর ভাই বলে এসেছেন, বিএনপির নেতা তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তার। নুর ভাই সর্বপ্রথম দাবী করেন জুলাই অভ্যুত্থানে তারেক রহমান আর্থিকভাবে ছাত্রদের সাহায্য করেছিলেন ৷নুরা ভাই যখন নিজ এলাকায় সমাবেশ করতে যান তখন বিএনপির হাইকমান্ড থেকে তাকে সাহায্য করতে নির্দেশ আসে।তখন সবাই ধারণা করেছিল নুরা ভাই বিএনপির প্রার্থী হিসাবে নমিনেশন পাইতে পারেন। ধারণা করা হয়েছিল সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলান মাওলা রনি বিএনপির কাছ থেকে গ্রীন সিগন্যাল পাননি। নুরা ভাইয়ের রাজনৈতিক দল গণপরিষদ সৃষ্টির পিছনে বিএনপি ও প্রবাসী জামায়াতে ইসলামী নেতাদের সহযোগিতা রয়েছে। আড়ালে অনেকে নুর ভাই কে শিবির নুরা ও বলে থাকেন।

গত ২৬শে নভেম্বর রাজনৈতিক মাঠের নতুন সমীকরণ দেখা যায়। নুরা ভাইকে ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দেখে অনেকেই অবাক হন। সেই সমাবেশ থেকে ধারণা পাওয়া যায় কয়েকটি ইসলামিক দল ও গণ পরিষদের নতুন জোট হতে যাচ্ছে। ইসলামিক দলগুলোর মধ্যে রয়েছে : ইসলামিক আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম ও ফরায়েজী আন্দোলন সহ অন্যান্য ইসলামিক দল। আনঅফিসিয়াল ভাবে শোনা যাচ্ছে নুরা ভাইয়ের রাজনৈতিক দল গণপরিষদ তাদের সাথে যোগ দিতে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো সকল ইসলামিক রাজনৈতিক দল এক জোট হলেও জামায়াতে ইসলামী তাদের সাথে অন্তর্ভুক্ত হয় নি।

বিএনপি ও জামায়াত খুব সম্ভবত জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর জামায়াতের ইন্ট্রাম সরকারের উপর প্রভাব দেখে মনে হয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ একক ভাবে নির্বাচন করতে যাচ্ছে । জামায়াতের বিভিন্ন প্রভাবশালী নেতা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জামাতের বাংলাদেশ শাখার আমীর শফিকুর রহমান লন্ডনে যাওয়ার পর সব হিসাব নিকাশ বদলাতে শুরু করে। শোনা যায় বিএনপির নেতা তারেক জিয়া ও জামায়াতের আমীরের মধ্যে সমঝোতা হয়েছে এক সাথে জোটবদ্ধ ভাবে নির্বাচনে যাওয়ার। বাংলাদেশ আওয়ামী লীগ কে মোকাবিলার জন্য বিএনপি-জামাত একমত হয়েছে যে জাতীয় ঐক্যের বিকল্প নাই।

নুরা ভাইয়ের দল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে যোগদানের পিছনে একটি সুক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে। যেহেতু জামায়াত ইসলামিক দল গুলোর সাথে আপাতত এক জোট হচ্ছে না, স্বান্তনা হিসাবে বিএনপি ও জামায়াতের সমর্থিত ও মতাদর্শের দল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে যোগ দিলে ইসলামিক দলগুলোর জোট নিজেদের রাজনৈতিক মাঠে আগের চেয়ে শক্তিশালী অনুভব করবে। নুরা ভাইয়ের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা কাজে লাগিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলো নিজেদের জনগণের সামনে আরো শক্তিশালী ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।

নুরা ভাই যদি বিএনপির সাপোর্ট ছাড়া নির্বাচন করতে যান তবে নিজের ইমেজ সংকটে পড়তে পারেন। স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিলে নিজের এলাকায় বিএনপির যে কোন প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাড়ালে তিনি জামানত হারানোর সম্ভাবনা রয়েছে। তাই ধরে নেয়া যায় ইসলামিক দল গুলোর জোট ধরে রাখা ও বিএনপি-জামাতের সাথে ইসলামিক দলগুলোর অদৃশ্য বন্ধনে নুরা ভাই সেতু হিসাবে কাজ করছেন।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×