somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথাও কেউ নেই!

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোথাও কেউ নেই -হূমায়ন আহমেদের খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ৯০ এর দশকে বিটিভিতে প্রচারিত হতো। ২০২৪ সালে এই কথাটি যাদের জন্য বেশি প্রযোজ্য তারা হলেন শিক্ষক সমাজ! কোন দেশের শিক্ষক যদি পদে পদে অপমান হন সে দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজ ধ্বংস হবে এটাই স্বাভাবিক। শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীদের সম্মান ও শ্রদ্ধা ভবিষ্যতে মিউজিয়ামে গিয়ে দেখতে হতে পারে। শিক্ষকতা পেশায় যেদিন থেকে দুর্বৃত্ত ঢুকে গিয়েছে সেদিন থেকে শিক্ষার্থীরা শিক্ষকদের দালাল উপাধি দেয়া শুরু করেছে। অসৎ শিক্ষক অপরাধ করেও টাকা ও ক্ষমতার জোরে পার পেয়ে যান কিন্তু সৎ শিক্ষক ফেঁসে যান। বাংলাদেশের সমাজে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ব্যক্তিদের সন্তানেরা শিক্ষক দের চাকর মনে করে থাকেন। শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা চলে এসেছে যে, আমার টাকায় স্যারের পেট চলে তাই আমি যা বলবো তাই স্যার কে মানিয়া লইতে হইবে। স্কুল ও কলেজ গুলোতে শিক্ষকেরা দলাদলি না করলে নিজের বেসিক রাইটস গুলো ঠিকমতো পান না। এছাড়া স্কুল- কলেজ-মাদরাসার মালিক ও সভাপতির ক্ষমতাবলে শিক্ষকদের দিয়ে যে কোন ধরণের কাজ করাতে বাধ্য করা হয়। এতে না চাইতেও শিক্ষকেরা মানসিক নিপীড়ন থেকে রক্ষা পেতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকেরা নিজেরাই নিপীড়ক বনে যান।

চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রী কলেজের শিক্ষকদের যেব দুর্দশা কাটছেই না। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী দলের নাম ভাঙিয়ে কিছু বখাটে ছেলে হাসিনা সরকারের দালাল উপাধি দিয়ে চারজন শিক্ষক কে জোর করে পদত্যাগ করায়। তাদের মধ্যে একজন শিক্ষক অপমান সইতে না পেরে মারা যান। এখানেই কলেজের শিক্ষকদের দুর্দশা শেষ হয়নি। এবার ৮ জন শিক্ষক কে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। শিক্ষকদের বহিস্কার আদেশ বাতিল করতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছাত্র আন্দোলনে যুক্ত থাকার জন্য আটজন শিক্ষক কে বহিস্কার করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা নুরুল হক বিএসসির ছেলে মুজিবুর রহমান কলেজের সভাপতিকে ইন্ধন দিয়ে কাজটি করিয়েছেন। আন্দোলনের পক্ষে থাকাও বিপদ, বিপক্ষে থাকাও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি কে পদত্যাগ করানোর পিছনে বৈষম্য বিরোধী ছাত্ররা বেশ সোচ্চার ছিলেন। তাদের তীব্র চাপে অবশেষে ভিসি পদত্যাগ করতে বাধ্য হয়। আবার ফেনীর পরশুরামে এক মাদরাসার অধ্যক্ষ কে জোর করে পদত্যাগ করানোর বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের মাদরাসার অধ্যক্ষ সভাপতি সাহবের কথা মতো কাজ না করতে চাওয়ায় অধ্যক্ষ কে জোর করে পদত্যাগ করানো হয়।

প্রতিদিন এমন সব কষ্টদায়ক ঘটনা ঘটছে দেখে দেশে প্রায়শই মনে হয় বর্তমান সমাজে সব চেয়ে অসম্মানজনক পেশা শিক্ষকতা করা! মানস্মমান ও জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিনিয়ত সমাজের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু তাদের সমস্যা নিয়ে ভাবার জন্য -কোথাও কেউ নেই৷!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×