somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তবে............

০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা দিতে হবে এমনটাই মনে করেন ভারতের আইনজীবী বিশেষজ্ঞরা ।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)'র প্রধান কৌসুলি ও প্রখ্যাত আইনজীবী করিম এ এ খান বাংলাদেশ ভ্রমণকালে ড.ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। জুলাই-আগস্টের যারা আন্তর্জাতিক অপরাধ ঘটিয়েছে সেই অভিযুক্ত অপরাধীদের তদন্ত শুরু করার জন্য আহবান জানিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে করিম এ এ খান ICC 'র পক্ষ থেকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন হলো বাংলাদেশে বিদ্যমান আইসিটিবিডি আইন থাকা সত্ত্বেও কেন ইউনূস সরকার আইসিসিতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি সমান্তরাল বা পৃথক তদন্ত প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন? বাংলাদেশ সরকার কি আইসিটিবিডি তে শেখ হাসিনার ন্যায়বিচার পাওয়া নিয়ে এবং আইসিটি বিডিতে বিচার হলে তা আন্তর্জাতিক ভাবে গ্রহন যোগ্য হবে কিনা তা শঙ্কায় আছেন?

ভারতের আইনজীবী বিশেষজ্ঞরা মনে করেন, ভারত সরকার বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা তা মূলত নির্ভর করছে আইসিটিবিডির মাধ্যমে বিচারকাজ পরিচালনা করলে ভারত সরকার তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠাতে পারে সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।

ভারতের আইনজীবীরা আরো বলেছেন, আইসিটিবিডিতে বিচারের মূল ভিত্তি হলো ১৯৭৩ সালে বাংলাদেশে জাতীয় সংসদে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালস আইন - যার প্রধান লক্ষ্য ছিলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিচার। সে সময় আন্তর্জাতিক অপরাধ সংজ্ঞায়িত আইনের উদাহরণ ছিলো দুইটি : ন্যুরেনবার্গ ট্রাইবুনাল ও টোকিও ট্রাইবুনালের সনদ। কিন্তু বিগত ৫০ বছরে মানবতা বিরোধী অপরাধের তালিকা অনেক বেশি সম্প্রসারিত ও পরিমার্জিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত দুইটি আন্তর্জাতিক ট্রাইবুনাল রুয়ান্ডা ও যুগোস্লাভিয়ার গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইবুনালে যে রায় দেয়া হয়েছে তাতে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা অনেক পরিবর্তন হয়েছে। এখন সেগুলোকে বিবেচনায় না নিয়ে যদি আইসিটিবিডি ১৯৭৩ সালের আইনের ভিত্তিতে তদন্ত ও বিচার চালানো হয় তাহলে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না।

ভারতের আইনজীবীরা আইসিটিবিডি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাইবুনালের প্রধান কৌসুলি তাজুল ইসলাম রাজনৈতিক দল জামাত ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে। তিনি জামাতের অভিযুক্ত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন ফলে সরকারে প্রধান চীফ প্রসিকিউটরের পক্ষে নিরপেক্ষ থাকা বেশ কঠিন।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বড়ো সমস্যা হলো বিচার প্রক্রিয়া কে প্রভাবিত করার জন্য নিজেদের পছন্দের লোক নিয়োগ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় মত্ত থাকে। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা, আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে কিনা তার কোন মাথাব্যথা নাই। ভবিষ্যতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল আসামীর মতো জুলাই-আগস্ট হত্যার সকল আসামী খালাশ পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। স্বাধীনতার ৫৩ বছর পরও ন্যায়বিচার যে অধরাই থেকে যাচ্ছে!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×