somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জেনারেশন - বিটা'দের জানাই খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন। গতকাল খুবই উৎসব মুখর পরিবেশে ২০২৪ সালের শেষ দিনকে বিদায় জানিয়ে নতুন বছর কে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের জাতীয় ও রাজনৈতিক জীবনে ২০২৪ সালের মতো অস্থির সময় খুব একটা পরিলক্ষিত হয় নি। তবে ২০২৫ সালে আমরা এক নতুন প্রজন্ম পেতে যাচ্ছি যারা বাংলাদেশে এক ধরণের ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বেড়ে উঠবে। আমাদের দেশের বিভিন্ন প্রজন্ম বিভিন্ন ধরণের আন্দোলন সংগ্রাম দেখেছে, অংশ নিয়েছে। তবে বিগত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা স্বৈরশাসনের সময়ে যারা জন্ম নিয়েছিল (আলফা জেনারেশন) তাদের জন্য সময়টি খুব অস্বাভাবিক ছিলো। শেষ পর্যন্ত তাদের কে সেই অস্বাভাবিক অবস্থা থেকে মুক্ত করেছে বাংলাদেশের অন্য এক প্রজন্ম যাদের বলা হয় জেনারেশন জেড। জেনারেশন জেড শুধু তার পরবর্তী জেনারেশন আলফার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করেনি বরং আলফা জেনারেশনের পরবর্তী জেনারেশন গুলো তার সুফল ভোগ করতে যাচ্ছে। অর্থাৎ জেনারেশন জেডের কাছে তার পরবর্তী সকল জেনারেশন কোন না কোন ভাবে ঋণী থাকবে।

২০২৫ সালের পহেলা জানুয়ারী যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তারা হবেন ' জেনারেশন বিটা ' প্রজন্ম। এই প্রজন্মকে প্রযুক্তিগত ও রাজনৈতিক বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সামাজিক বন্দোবস্ত চালু হবে যা জেনারেশন বিটার বেড়ে ওঠায় প্রভাব বিস্তার করবে। আলফা জেনারেশন বাংলাদেশে প্রযুক্তির আধুনিকতার ছোয়া স্পর্শ করেও রাজনৈতিক কারণে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে নাই আশা করি জেনারেশন বিটার ক্ষেত্রে এমনটি ঘটবে না। জেনারেশন বিটা প্রযুক্তির সর্বোচ্চ আধুনিক রূপের সংস্পর্শে আসার পাশাপাশি একটি সুন্দর সামাজিক ও রাজনৈতিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি। বাংলাদেশের ভবিষ্যৎ মূলত আলফা ও বিটা জেনারেশনের উপর নির্ভরশীল। তার জন্য একটি স্থিতিশীল পরিবেশ থাকা জরুরি। সকলের উচিত তাদের জন্য এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিতে সহায়তা করা। প্রতিহিংসা ও হানাহানি নয় বরং সকলের মধ্যে পরমতসসহিষ্ণুতা থাকলেই কেবল তা সম্ভব হবে।



সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×