somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ নামা - চাকুরি পর্ব ।

০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই ঘটনা আমার নানার বাড়িতে টং দোকানে বসে ভুক্তভোগীর আত্নীয়ের কাছ থেকে শোনা। আমাদের দেশে সরকারি চাকুরিতে কিভাবে নিয়োগ হয় এবং কাদের সুপারিশ ছাড়া সরকারি চাকুরি হয় না তা জানা যাবে এই ঘটনা পড়লে। এছাড়া রাজনৈতিক দলগুলোর নেতারা কিভাবে তাদের নিজ দলের কর্মীদের বঞ্চিত করে লেনদেনের বিনিময়ে অন্য মতাদর্শের কর্মীদের চাকুরি পেতে সহায়তা করেন তাও জানা যাবে। মূলত বড়ো দুইটি রাজনৈতিক দলের নেতারা এই কাজ করে থাকেন।

২০১৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের পিয়ন পদে সারকুলার হয়। রাজউক এবং সিডিএ তে চাকুরি যেন সোনার হরিণ। কারণ সেখানে এক্সট্রা ইনকামের সুযোগ আছে। ডবলমুরিঙ থাবার আওয়ামী লীগের এক কট্টোর সমর্থক নিজাম পিয়ন পদে চাকুরির জন্য দৌড়ঝাপ শুরু করে। পরীক্ষা দেয় এবং মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হয়। যেহেতু নিজাম পলিটিক্স করে সে একটি সূত্রে খবর পায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের এক বোর্ড মেম্বার হাটহাজারী এলাকার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। সাধারণত কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তাদের লোকজন সব প্রতিষ্ঠানের পদ-পদবী দখল নেন। এটি বাংলাদেশের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। নিজাম প্রথমে তার রাজনৈতিক দলের বড়ো ভাইদের সহায়তায় এক আওয়ামী লীগের এমপির কাছে যায় যাতে লবিং করে তার চাকুরি হয়। এমপি সাহেব নিজাম কে আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন কিন্তু রাজনৈতিক দলের নেতারা ভোটের আগেও এমন আশ্বাস দেন সাধারণ জনগণকে। তাই কোন ধরণের কাজ হয় নি। নিজাম তখন সিডিএ'র সদস্যের সাথে বড়ো ভাইদের কানেকশনে দেখা করে মৌখিক পরীক্ষায় পাশ করার জন্য অনুরোধ জানায়। সিডিএ'র মেম্বার নিজাম কে আশ্বাস দেয় তিনি নিজাম কে চাকুরি পেতে সহায়তা করবেন। তবে কিছু খরচাপাতির ব্যবস্থা করতে হবে।

নিজাম একটু সময় নিয়ে এলাকার স্থানীয় অনেক বড়ো ভাইদের সাথে কথা বলে তিন লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়। নিজাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং ত্যাগী ছাত্রলীগের কর্মী ছিলো। সে ধান্দা করে তেমন টাকা কামাতে পারেনি। নিজাম তার জোগাড় করা টাকার খবর জানাতে সিডিএ'র মেম্বারের বাসায় যায়। যাওয়ার সময় ১৫ হাজার টাকা খরচ করে ৮/১০ পদের মাছ নিয়ে যায় যাতে সিডিএ'র মেম্বার সে আওয়ামী লীগ নেতা তার প্রতি ভালো মনোভাব রাখেন। যথারীতি সিডিএ'র মেম্বার নিজাম কে নিজ দলের কর্মী বলে উষ্ণ অভ্যর্থনা জানায়। তিনি আরো জানান নিজামের জন্য সুপারিশ করবেন যাতে তার চাকুরি হয়। নিজাম তার যোগাড় করা টাকার পরিমাণ মেম্বারকে জানান । সিডিএ'র মেম্বার নিজামের চাকুরি ৯০ ভাগ কনফার্ম বলে জানান। নিজাম বাড়ি চলে আসে

মৌখিক পরীক্ষা শেষে রেজাল্ট বের হয় কিন্তু নিজাম সিলেক্ট হয় না। এতে নিজামের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বড়ো ভাইদের কাছে গিয়ে এর কারণ জানতে চায়। বড়ো ভাইয়েরা ও খুব অবাক হয়েছিল যে এত তদবীরের পরও নিজামের কেন চাকুরি হলো না। পরে নিজেদের সোর্স ব্যবহার করে নিজামের এক রাজনৈতিক দলের বড়োভাই তাকে জানায়, সিডিএ'র মেম্বার ৮ লাখ টাকার বিনিময়ে অন্য একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মীর জন্য সুপারিশ করেন। যে ছেলেটা চাকুরি পেয়েছে তার বড়ো ভাই নিজামের রাজনৈতিক দলের বড়ো ভাইকে বলেছে যে তারা সিডিএ'র সেই মেম্বারের কাছ থেকে শতভাগ গ্যারান্টি পেয়েছিল যে চাকুরি তার ছোট ভাই পাবেই। নিজাম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে দেয়। সে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যহতি নেয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×