somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনী কি স্বতন্ত্রভাবে না প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকারকে সহযোগিতা করছে ?

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরে চিন্তাভাবনা ছিলো বর্তমান সরকার, রাজনৈতিক দল, আমলা ও সেনাবাহিনীকে নিয়ে লেখা কমায়ে দিবো । তাদের কর্মকান্ড জাস্ট পর্যবেক্ষণ করে যাবো। কিন্তু বাংলাদেশে এত ঘটনা এক সাথে ঘটে সবার মধ্যে চিন্তার উদ্রেক করে। এই যেমন গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের ভাষণ শুনে নানা প্রশ্নের জন্ম দেয়। ওয়াকার যে বডি ল্যাংগুয়েজে ও টোনে কথা বলেছে তা রীতিমতো বিস্ময়কর। তার আগে দেখে নেয়া যাক ওয়াকার উজ জামান প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে কি বলেছেন!

" আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই উনাকে সহযোগিতা করব- সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। "

'' পেছনে থেকে মানে আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে, সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যে দিন অন্তর্বর্তী সরকার বলবে, ‘আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে।’ আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান.।

''জেনারেল ওয়াকার: আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই উনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। "

উপরে কিছু খন্ডিত বাক্যাংশের উল্লখ করা হয়েছে। উপরের কথা অনুযায়ী সেনাবাহিনী রাষ্টের সংস্কার কার্যক্রমে ড. ইউনূসকে স্বতন্ত্রভাবে সাহায্য করছেন। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী কি সেনাবাহিনী সরকার কে সহযোগিতা করতে বাধ্য নয় ? এই যে সেনাবাহিনী ড. ইউনূস সরকারকে একক ভাবে সহায়তা করছে সেটা কি নিজেদের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র থেকে করেছে নাকি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে বাধ্য হয়ে করেছে তা সঠিক ভাবে জানা প্রয়োজন।

আমাদের সেনাবাহিনী মূলত বিদেশি শক্তির আজ্ঞাবহ দায়িত্ব করছে। এই যে সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের মানুষের এত আবেগ সেই সেনাবাহিনী কিন্তু ২০১৪ ও ২০১৮ সালে সাধারণ মানুষের পক্ষ না নিয়ে তৎকালীন সরকারের পক্ষ নিয়েছিলো। এবার কি এমন ঘটনা ঘটলো যে ২০২৪ সালে সেনাবাহিনী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিলো? সেনাবাহিনীর প্রধান ঘন ঘন মিডিয়াতে কথা বলেছেন। তিনি এখন নিজেকে সুপ্রীম পাওয়ার ভাবতে শুরু করেছেন কিনা তা নিয়ে যথেস্ট আলোচনা ও সমালোচনা হচ্ছে ফেবু পাড়ায়। একজন সরকারি কর্মচারী হিসাবে সেনাবাহিনী ড.ইউনূস সরকারের যে কোন আদেশ মানতে বাধ্য।

জেনারেল ওয়াকার নিজেকে মিশরের সিসি অথবা পাকিস্তানের জিয়াউল হকের মতো মনে করছে নাকি ? তিনি তার বক্তব্যে যে ভাবে বারবার বলে যাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতা করার আশ্বাস দেয়া হচ্ছে তাতে যে দেশের চুড়ান্ত ক্ষমতার নাটাই সেনাবাহিনীর হাতে রয়েছে তা ক্রমেই প্রকাশ পাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৮
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×