somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থানা হতে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি !

০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের রাজনীতিতে পুরাতন ও নতুন কাউয়ারা কা কা করছে। এতে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো বারবার ঢাকা পড়ে যাচ্ছে। জনগণ যে সব বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা সচতুর ভাবে তা ঢেকে দেওয়ার জন্য নতুন দৃশ্য সামনে আনা হচ্ছে। অথচ জুলাই অভ্যুত্থানের পর নিরাপত্তা ইস্যু নিয়ে কাউকে তেমন সরব দেখি না। প্রিন্ট মিডিয়ায় হোম এডভাইজারের " দেশ এখন আল্লায় চালাচ্ছেন " শুনে স্বস্তির নিশ্বাস ফেললে বোকামী হবে। কারণ এখন পর্যন্ত পুলিশ থানা ও ফাঁড়ি হতে লুট যাওয়া দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার করা যায় নি। গোলাবারুদ উদ্ধার হয়নি ২ লাখ রাউন্ডের বেশি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, এসএমজি, এলএমজি, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান, গ্যাসগান। এ ছাড়াও রয়েছে কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র লুট হয়েছে।

এদিকে, গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের বিশেষায়িত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি এখনো উদ্ধার হয়নি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে লুট করে। এসবের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাক্টিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজসরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুত ছিল। এ ছাড়া জাতীয় সংসদ ভবনেও এসএসএফের অস্ত্র গোলাবারুদ মজুত ছিল। ৫ই আগস্ট জনতা গণভবন ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করার পর ঐসব অস্ত্র লুট হয়ে যায়। লুট হওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩২টি ভারী অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় ২০০০ এর বেশি আসামি লোক থানা থেকে পালিয়েছিলো। তাদের মধ্যে ৭০০ জন এখনো গ্রেফতার হয়নি। উপরের মহলের সিদ্ধান্ত অনুযায়ী শীর্ষ ১৪৩ জন সন্ত্রাসী ছাড়া পায় যা ব্যাপক আলোড়িত হয়েছে। এসব অপরাধীর মধ্যে কিশোর গ্যাং, চরমপন্থী ও মাদক চোরাকারবারি আছে। এরা সমাজে মুক্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে সব অস্ত্র পুলিশ যে উদ্ধার করবে সেই বুদ্ধি ও ক্রিয়েটিভি নাকি পুলিশের নাই। পুলিশের ক্রিয়েটিভিটি ছিলো হাসিনার আমলে বিরোধী দল দমনে। নানা ফন্দি ফিকির করে মানুষকে হয়রানি করতো সেই পুলিশের নাকি এখন বুদ্ধি কমে গেছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুই নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সব কিছু আল্লাহ ঠিক ঠাক চালাচ্ছেন। গতকাল দেখলাম গণপরিষদের এক নেতার উপর জুলাই অভ্যুত্থানের আহতরা হামলা করেছে। এখন কে কাকে কিসের জন্য টার্গেট করেছে তা বোঝা অসম্ভব।

আইনশৃঙ্খলা বাহিনী কবে পূর্ণ শক্তি দিয়ে হারানো অস্ত্র ও শীর্ষ সন্ত্রাসীদের ধরবে? এসব শীর্ষ সন্ত্রাসীরা এখন সমাজের বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তাদের হাতে লুটের অস্ত্র গিয়ে থাকলে ভবিষ্যতের রাজনীতি সংঘাতময় হয়ে উঠবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×