somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের দায়িত্বশীল মানুষজন কি ' হাসিনা সিন্ড্রোমে 'ভুগছেন ?

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কি ধরণের কথা বলেন তার উপর আপনার ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে। পরিস্থিতি বুঝে কথা না বললে শ্রোতার মধ্যে বিরক্তি দেখা দেয়। আর যদি আপনি দেশের শাসন ভার পরিচালনার দায়িত্বে থেকে জনগণের পালস না বুঝে নিজের মনগড়া কথা বলতে থাকেন তবে সাধারণ মানুষ এই বিষয়টিকে কাঁটা গায়ে নুনের ছিটা মনে করবে।

শেখ হাসিনার বিগত শাসনামলে যতবার সংবাদ সম্মেলনে এসেছেন ততবার ভুল কথা বলে মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছেন। উনাকে যতবার দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ জিজ্ঞাসা করা হতো তিনি ভুখা বাঙালিকে রেসিপি শেয়ার করতেন। কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রীজে রাখা, ভাত কম খাওয়া সহ নানা ধরণের ফালতু বয়ান দিয়ে সংবাদ সম্মেলনকে হাসি তামাশায় পরিণত করে তুলতেন। জনগণ শেখ হাসিনার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি। কথায় আছে, বন্দুক হতে বের হওয়া গুলি ও মুখ থেকে বের হওয়া শব্দ খুব সাবধানে ব্যবহার করতে হয়। শেখ হাসিনার এসব ভুলভাল বক্তব্য আওয়ামী লীগের পতনের জন্য অনেকাংশে দায়ী।

বর্তমান ইন্টেরিম সরকার গত সপ্তাহে প্রায় ১০০ টি পণ্যের উপর অর্থবছরের মাঝামাঝি সময়ে ভ্যাট বাড়িয়েছে। স্বভাবতই দেশের উদ্ভূত পরিস্থিতিতে মানুষের আয় কমে গিয়েছে তার উপর ভ্যাট বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা মনে হচ্ছে জনগণের নিকট। এমন বেসামাল সময়ে ইন্টেরিম সরকারের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সামনে দাবী করেন ভ্যাট বাড়ালেও নাকি জনগণের সমস্যা হবে না। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ভ্যাট বাড়ালে জনগণের ব্যয় বাড়বে না। উনারা কিসের উপর ভিত্তি করে এমন ধারণা পোষণ করছেন উনারাই ভালো জানেন । কিন্তু জনগণ তাদের এমন বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ও সমালোচনা চলছে ভ্যাট বাড়ানোর বিরুদ্ধে। কিন্তু সরকারে থাকা লোকজন মানুষের পালস না বুঝেই নিজে যা বুঝেন বা ধারণা করেন সে অনুযায়ী বক্তব্য দিয়ে যাচ্ছেন।

নিজেদের অক্ষমতা ঢাকার জন্য যখন জনগণের সামনে সংবাদ সম্মেলনে ভুল কথা বলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হয় উহাকে হাসিনা সিন্ড্রোম বলে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩২

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

প্রিয় সহব্লগার,
আমার লেখা একটা পোস্টের তথ্য খুজতে অনেক দিন পর আজ আবার লগইন করলাম আমাদের প্রিয় সামুতে। লগইন করার পর প্রথমেই অভ্যাসবশত চোখ গেল প্রথম... ...বাকিটুকু পড়ুন

কমরেড তারেক রহমান , লাল সেলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৮


ভোটের কালি নখ থেকে মোছার আগেই তিনি কাজ শুরু করেছেন। এই কথাটা তিনি নিজেই বলেছেন, গতকাল, ওসমানী স্মৃতি মিলনায়তনে। আর এই কথাটা পড়ে আমার বুকের ভেতরে একটা উষ্ণতা অনুভব... ...বাকিটুকু পড়ুন

চাঁদের আলোয় পাহাড়ি রাস্তায়

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ২:০৪

বাইরে পা রাখতেই মুচমুচে চানাচুরের মতন শব্দ উঠল। কড়কড় করে ভেঙ্গে যাচ্ছে পায়ের নিচে বরফের আস্তরণ। এই ভেঙ্গে পরা অবস্থা মন্দ না। হাঁটার সময় মনে... ...বাকিটুকু পড়ুন

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

×