somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডেল তিন্নি হত্যা মামলার রায় ঘোষণা : দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে?

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ড.ইউনূসের নেতৃত্বাধীন ইন্টেরিম সরকার জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নিয়েছে। এটি কোন রাজনৈতিক দলের সরকার নয়। বাংলাদেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে এবং নিজেদের লোকজনকে সেইফ রাখতে তারা সবসময় আইনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু ইন্টেরিম সরকার কোন রাজনৈতিক দলের পরিচালিত সরকার নয়। তাই ইন্টেরিম সরকারের আমলে আইন ও আদালতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সুষ্ঠু বিচার দেশের সকল মানুষ প্রত্যাশা করে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে ইন্টেরিম সরকার কে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি তেমন আগ্রহী মনে হচ্ছে না। বিগত কয়েকটি মামলার রায় জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক।

সমস্যা শুরু হয়েছিলো আন্তর্জাতিক দ্রুত অপরাধ ট্রাইবুনাল ও এটর্নী জেনারেল নিয়োগ দেয়ার পর থেকেই। চীফ প্রসিকিউটর ও এটর্নী জেনারেল দুইজন দুইটি রাজনৈতিক দলের সুপারিশে নিয়োগ পাওয়া ব্যক্তিত্ব। আন্তর্জাতিক দ্রুত বিচার ট্রাইবুনালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আর সেই আদালতের চীফ প্রসিকিউটর যদি বিরোধী রাজনৈতিক দলের সমর্থিত কেউ হন তবে স্বচ্ছ বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে এটর্নী জেনারেল হিসাবে অন্য একটি রাজনৈতিক দলের সমর্থিত লোক নিয়োগ পাওয়া ও রাজনৈতিক দলগুলোর আইন-আদালতে প্রভাব বিস্তার করে কতিপয় বিতর্কিত মামলা থেকে অভিযুক্তদের গণহারে খালাস করে দেয়ার কারণে ইন্টেরিম সরকারের নিরপেক্ষ ইমেজ ভীষণ ভাবে প্রশ্নবিদ্ধ হলো। দশ ট্রাক অস্ত্র মামলায় কাউকে সাজা না দেয়া, ২১ শে আগস্ট সআবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার বিচারে সবাইকে বেকসুর খালাস দেয়াকে কোনভাবেই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা বলা চলে না। এসব মামলাকে একটি রাজনৈতিক দল আগে হাতিয়ার হিসাবে ব্যবহার করতো এখন ইন্টেরিম সরকারের আমলেও রাজনৈতিক দলগুলো তাদের প্রভাব খাটিয়ে নিজেদের লোকদের মুক্ত করছে।

আজ আলোচিত মডেল তিন্নী হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। প্রধান অভিযুক্ত গোলাম ফারুক অভি কে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। তিন্নী হত্যা সংঘটিত হয়েছিল ২০০২ সালে। আজকে ২২ বছর পর নানা নাটকীয়তা শেষে রায় দেয়া হলো। অভির বিরুদ্ধে ২০০২ সালে মডেল তিন্নী হত্যার সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। অভি ঢাবিতে পড়ার সময় একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্য ছিলো। ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে বরিশাল-২ আসনের এমপি হয়েছিল। ২০০২ সালে অভির নাম যখন হত্যাকান্ডের সাথে জড়িয়ে পড়ে তখন তৎকালীন ক্ষমতাসীন দলের যোগসাজশে অভি আত্নগোপনে চলে যায়। তিন্নীর বাবা জানতেন না যে আজকে রায় হবে। অর্থাৎ ভুক্তভোগীর অভিভাবকের আদালতে থাকার প্রয়োজনীয়তা কেউ মনে করেনি। তিন্নীকে হত্যা কে করেছিলো তাহলে? অভিযুক্ত বিদেশে কি করে যদি সে জড়িত না থাকে? এসব কথা বলতে বলতে তিন্নীর বাবা হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে তিন্নীর কাছে মাফ চান। তার নিজের পক্ষে অথবা পরিবারের কারো পক্ষে এখন আর ইনসাফের জন্য লড়াই করা সম্ভব নয়।

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতারা মুখে মুখে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা বললেও উপরের ঘটিত অসংগতি নিয়ে তেমন সোচ্চার নয়। তারা এখন জুলাই অভ্যুত্থানের প্রক্লেমেশন, স্থানীয় নির্বাচন নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। তাদের একটি রাজনৈতিক প্লাটফর্ম নাগরিক কমিটিও এসব ঘটনা নিয়ে নীরব। এ যেন চিরাচরিত বাংলাদেশের রাজনৈতিক কালচার। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে কারো চিন্তা নেই। প্রতিটি রাজনৈতিক দল কেবল নিজের দলের কর্মীদের ইনসাফ প্রাপ্তির অধিকার আদায়ে সরব। কিন্তু সাধারণ জনগন আইন-আদালতে ইনসাফ পাচ্ছে কিনা তার খবর কেউ রাখে না।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×