somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই কারণ..... ( ১৮+)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তাই। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন ইন্টেরিম সরকারের বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার অভিপ্রায় নেই কিন্তু ছাত্র উপদেষ্টারা বক্তব্য দেয়ার সময় আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে হুশিয়ারি দিয়েছেন। আজ উপদেষ্টা নাহিদ ইসলাম আবারো একই কথা পুনরাবৃত্তি করলেন। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। কারণ, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদেরকে সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

নাহিদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে লীগের নেতা কর্মীদের ছাড় দেয়া হবে যদি তারা অন্য রাজনৈতিক দলগুলোতে যোগ দেয়। কিন্তু আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করতে পারবে না। ইতিমধ্যে বিএনপি-জামায়াতে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী যোগ দিচ্ছে। এরা আসলে সুবিধাবাদী এক অংশের লোক। তারা বিভিন্ন সময় বিভিন্ন দল করতো। নিদিষ্ট কোন আদর্শ তাদের কোনকালেই ছিলো না।

সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন : ১- শেখ পরিবারের কেউ দলের কোন দায়িত্বশীল পদ থাকতে পারবেন না। ২- দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ৩- সকল গুম খুনের বিচারের জন্য তাদের কে দেশে ফেরত এসে আত্নসমর্পণ করতে হবে। ৪- ক্লিন ইমেজের লোকজনকে দলের প্রধান নেতা হিসাবে নির্বাচিত করতে হবে।

আওয়ামী লীগ এখন কি করবে? নিজ দলের নাম পাল্টিয়ে নতুন কোন ব্যানারে নিবন্ধিত হবে নাকি হালকা পাতলা নাম সংস্কার করে দেশের রাজনীতিতে ফিরবে? বাংলাদেশ আওয়ামী লীগ দলের ব্যানারে নতুন শব্দ 'মুসলিম ' সংযুক্ত করে এবং 'আওয়ামী ' বাদ দিয়ে বাংলাদেশ মুসলিম লীগ হয়ে তারা ফেরত আসতে পারে। ;)

নাহিদের বক্তব্য পোস্টমর্টেম করলে বোঝা যায় পতিত স্বৈরাচারের লোকজন অন্য কোন রাজনৈতিক দল এমনকি নতুন কোন রাজনৈতিক দলে যোগ দিলেও তারা মাইন্ড করবে না। আওয়ামী লীগ নাম শুনলে নাহিদ বাবুর ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কথা মনে উঠে। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির আদর্শ হচ্ছে একনায়ক তন্ত্র, ফ্যাসিবাদ কিন্তু আওয়ামী লীগ দল করা মানুষজন সুফি টাইপের মানুষ। এইজন্য তো বলি পুলিশ কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে না ! তারা ছেলের বিয়েতে যায়, রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে থাকে এবং সরকারের সংস্কার কমিশনের মত বিনিময় সভায় আমন্ত্রণ পায় তখন প্রশাসনের চোখে নিরপরাধ !

আজকে চট্রগ্রামের একজন বিতর্কিত রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের বিশেষ একটি অংশ মনে পড়ছে " সোনামিয়া থেকে এখন লালমিয়া হয়ে গেছে। মিয়া মিয়ার জায়গায় ঠিকই রাখছে খালি সোনাডা লাল হয়ে গেছে। " =p~
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×