somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের বেহাল দশা কাটবে কবে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে বর্তমানে শিক্ষকের পর যে প্রফেশানের মানুষ সবচাইতে বিপদে আছেন তা হচ্ছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে সাবেক প্রভুদের আদেশ পালন করতে গিয়ে ছাত্র-জনতার হাতে বিপর্যয় ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর । পুলিশের হারানো ভাবমূর্তি এখনো তারা ফিরে পায় নি। জুলাই অভ্যুত্থানের আঘাতের কথা স্মরণ করে মব জাস্টিস নামক নতুন আযাব সামাল দিতে তারা আগ্রহী নয়। এতে সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ। অভ্যুত্থানে নিহত পুলিশদের হত্যাকারী কারা তা খুজে বের করতে না পারায় পুলিশের পুরো বাহিনী অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত এই বাহিনী এখনো ছাত্র-জনতাকে জুলাই অভ্যুত্থানে পুলিশের উপর হামলার জন্য মনে মনে দায়ী করছে। তার প্রমাণ শহীদ ইয়ামিনের মৃত্যু নিয়ে তদন্ত রিপোর্ট ! পুলিশ নাকি তদন্ত করে বের করেছে সাভারে শহীদ হওয়া ইয়ামিন একজন সন্ত্রাসী। অথচ ইয়ামিন মিলিটারি ইনিস্টিউট অব সাইন্স এন্ড টেকনোলজীতে পড়ুয়া একজন শিক্ষার্থী ছিলেন। পুলিশের এই গজব তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আসার পরপরই পুলিশকে আবারো অপমানিত হতে হচ্ছে ।

গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রভুদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন কতিপয় পুলিশ। একজন পুলিশ সদস্যকে অবরূদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশের দাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক কর্মীকে আটকের পর জনতা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা করে আসামিকে কেড়ে নিয়ে গিয়েছে। পুলিশের পক্ষে জয় বাংলা স্লোগান ছাড়া আর কাউকে পরিচিত মনে হয় নি। সাবেক প্রভুদের ভয়ে তারা থানার সামনে সেনাবাহিনীর পাহারার জন্য রিকোয়েস্ট করেছেন। পুলিশের সাবেক প্রভুরা জুলাই অভ্যুত্থানে পুলিশের উপর হামলার জন্য ছাত্র-জনতাকে দায়ী করে;এখন তারা নিজেরাই হামলা করছে ! পুলিশের প্রভুভক্তি এখন তাদের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে।

পোশাক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। পুলিশের পোশাক পরিবর্তনের চেষ্টা চলছে। আগের পোশাকে সিভিলিয়ান হত্যা করায় তা কলঙ্কিত হয়েছে। তাই বিশেষজ্ঞরা পুলিশের পোশাক পরিবর্তনের জন্য তাগাদা দিচ্ছেন। এতে করে যদি জনগণের কিছুটা আস্থা ফিরে আসে। আমাদের জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া একজন নারী সমন্বয়ক(উমামা ফাতেমা) পুলিশ বাহিনীর জন্য গোলাপি রঙের পোশাক বেশি পারফেক্ট হবে বলে মত প্রকাশ করেছেন। আপুনি মনে হয় বিটিএস লাভার ! সাধারণ জনগণ মনে করছেন পোশাক পাল্টিয়ে লাভ কি যদি স্বভাব না পাল্টায় ?

শেষ করছি একটি দুঃখজনক ঘটনা শেয়ার করে। গত ৩০শে জানুয়ারি পাকিস্তানের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সহ আরো চারজন সদস্য সারদা পুলিশ একাডেমি সফর করেছে। এই ঘটনা দেখে বুকটা চিনচিন করে উঠলো ! এই সারদা পুলিশ একাডেমিতে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বধ্যভূমি যা পাকিস্তানি বাহিনীর বাঙালির উপর চরম নির্যাতনের প্রতীক হিসাবে বিবেচিত । মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম পাকিস্তানি হানাদার দের প্রতিরোধ করা হয়েছিল। পাকিস্তান বাংলাদেশের মানুষের কাছে আজো তাদের ঘৃণিত কর্মকান্ডের জন্য ক্ষমা চায়নি। পুলিশকে আজ পাকি হাইকমিশনার ও তার সহযোগীদের অভ্যর্থনা জানাতে হচ্ছে। এর চাইতে অপমানের ঘটনা আর কি হতে পারে ?

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×