somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদত্যাগ করতে যাচ্ছেন সমন্বয়ক উপদেষ্টারা: নেপথ্যে কারণ শুধুই রাজনৈতিক দল গঠন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তরুণদের নিয়ে যখন নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে তখন থেকেই প্রশ্ন উঠেছে সমন্বয়ক উপদেষ্টারা কি ইন্টেরিম সরকারের দায়িত্বে থাকবেন নাকি পদত্যাগ করবেন। বিএনপির পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে ক্ষমতায় থেকে দল গঠন সাধারণ জনতা ভালো চোখে দেখবে না। তাছাড়া সমন্বয়কদের রাজনৈতিক দলের সাথে বাক বিতন্ডায় তাদের ইমেজ সংকট দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রমতে শোনা যাচ্ছিল উপদেষ্টা নাহিদ ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করতে পারেন। বাকি দুইজন নির্বাচনের পূর্বে পদত্যাগ করবেন। কিন্তু এতেও সমালোচনা এড়ানো যাচ্ছিল না। কারণ অনেকে সন্দেহ পোষণ করেছেন বাকি সমন্বয়করা নির্বাচনের পূর্বে প্রভাব খাটিয়ে নিজেদের নির্বাচনি বৈতরণী পার হওয়ার কাজ সম্পন্ন করে ফেলবেন ততদিনে। উপদেষ্টা আসিফ মাহমুদের ডিসি হিসাবে এনজিওর একজন কর্মকর্তা নিয়োগ নিয়ে সবার মধ্যে এই ধারণা আরো বদ্ধমূল হয়।

উপদেষ্টা নাহিদের বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে তারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন। নাগরিক কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারী একই কথা বলেছেন। নাহিদ সহ বাকিরা অনুধাবন করতে পেরেছেন তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। মাঠের রাজনীতি এবং অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এক বিষয় নয় বলে তাদের অভিমত।

নাহিদের আজকের বক্তব্য গত মাসের বক্তব্যের তুলনায় কিছুটা ভিন্ন। নাহিদ জানুয়ারি মাসে বলেছিলেন উপদেষ্টা হিসাবে তারা সরকারে থাকলেও নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে সমস্যা হবে না। ফেব্রুয়ারিতে হটাৎ বক্তব্য পাল্টে গেলো কেন ? নাহিদ দের সাথে কি রাজনৈতিক দলগুলোর যোগাযোগ হয়েছে ? আসিফ নজরুলের সাম্প্রতিক সময়ের বক্তব্যে তার কিছুটা আভাস পাওয়া যায়। কোনো সমঝোতা হয়েছে নাকি দুইপক্ষের মধ্যে ? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে এখন প্রায় সকল দল একমত। ইহাও দুইপক্ষের সংযোগের ফলাফল বলে আমরা মনে করতে পারি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কি দুবাই থেকে কোন বার্তা নিয়ে আসছেন নাকি ? দেশের ভিতরেও প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বপূর্ণ বিদেশি কূটনীতিক দের বৈঠক হয়েছে। সেনাবাহিনীর সাথেও তারা বৈঠক করেছিলেন। রাজনৈতিক দলের সাথে বিতর্কিত দেশের হাইকমিশনারের বৈঠক সহ নানা ধরণের ঘটনা ঘটেছে। নাহিদ সহ সরকারে থাকা সকল উপদেষ্টা কি সেজন্য দ্রুত পদত্যাগের ডিসিশন নিয়েছেন ? অনেক কিছুই হতে পারে আবার শুধু দলগঠনের জন্যও তারা পদত্যাগ করতে পারেন। এক্ষেত্রে তরুণদের প্রতিনিধি হিসাবে নতুন কেউ যুক্ত হবেন কিনা সরকারে তা নিয়েও গুঞ্জন আছে। সকল বিষয় ভালো ভাবে অনুধাবন করা যাবে যখন সমন্বয়ক উপদেষ্টারা পদত্যাগ করে সাধারণ জনতার কাতারে নেমে আসবেন। এতে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হইবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×