শুভজন্মদিন: শ্রদ্ধেয় তমিজ উদদীন লোদী
লুৎফুর রহমান
কবি নামে চিনেন তাঁরে হাতটা পাকা গল্পতে
তাঁর গুণগান শেষ হবেনা এই পরিসর অল্পতে
জন্ম তাঁরি বিয়ানীবাজার পূণ্যভূমি সিলেটে-
আছেন তিনি বাংলা ভাষার কাব্য ছড়ার মিল এঁটে।
তাঁর কবিতায় স্বদেশ আছে, সাগর,নদী, ফুল
গদ্যে থাকে জীবনগাঁথা -রমনার বটমূল!
ছড়ায় তুলেন তিনি আবার জীবনের সব বোধ-ই
চিনছো তাঁরে? তিনি হলেন তমিজ উদদীন লোদী।
পরবাসেতে ক'দিন ধরে বাংলা তবু সাথে
তুলেন ধরে বাংলা কথা দিনে এবং রাতে
আমেরিকায় জন্মমাটি তুলে ধরেন ঠিকই
কোনটা রেখে কোনটা তাঁর বলো আমি লিখি?
তিনি আমার মাটির ছেলে, তিনি আমার ভাই
শতেক বছর বাঁচুন তিনি এই কামনাটাই-
তাঁর কাছেতে কালজয়ী ওই কাব্য-ছড়া চাই
বাকি জীবন আমরা যেন এমন করেই পাই।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




