এই বাঁধটাতেই যেন মরণ হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ন্যুজ শরীরটার ভার বহনের দায় হাতের লাঠিটির। কানে প্রায় শুনেনই না , চোখেও ছানি পড়েছে। নদী তার কাছের মানুষদের দুরে ঠেলে দিয়েছে। কেড়ে নিয়েছে সহায় সম্বল। নদীর ভাঙ্গা গড়া, সংসারের ভাঙ্গা গড়া, জীবনের ভাঙ্গা গড়া, করতে করতে তিনি আজ প্রায় কা¬ন্ত । তবুও থেমে নাই তার জীবন। তিনি কালাই বেওয়া (১০০)। গ্রামের সবাই কালাই বুড়ি বলেই ডাকে তাকে।
কুড়িগ্রামের ধরলা পাড়ের গ্রাম হলোখানা হেমেররকুটি বাঁেধর পাড়ে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে থাকেন কালাই বুড়ি। প্রতি বছর বর্ষায় তার ঘরটিতে পানি উঠে তলিয়ে যায়। বন্যা হলেতো পানির তোড়ে মিলিয়ে চলে যায় ধরলা থেকে ব্রহ্মপুত্র হয়ে সাগরে। তখনও দু’চারটা,থালাবাটি নিয়ে কোন মতে হাতড়াতে হাতড়াতে উঠে পড়ে বাধেঁর উপরে। বাঁধটাকে আঁকড়ে ধরে থাকেন কয়েকদিন । তারপর পানি কমে গেলে আবারো খরখুটো দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নেন নিজেই। সর্বশক্তি দিয়ে শক্ত পোক্ত করে বাঁধার চেষ্টা করেন ঝুপড়ির বেড়া,চাল। এই বাঁধটাই তো তার আশ্রয়দাতা! প্রায় সারা জীবন কোলেপিঠে করে রেখেছে তাকে। নিজের হাত-পা ঘাড়-গর্দান ছিড়ে গেলেও কালাই বুড়িদের ফেলে দেয়নি নদীতে। ববং নিজের বুক পাজড় কেটেও থাকতে দিয়েছে পরম মমতায়।
কালাই বুড়ির জন্ম হয়েছিল ধরলা পাড়ের গ্রামে। খুব ছোট বয়সে দাদির কোলে চড়ে গিয়েছিলেন পাশের পাড়ায় স্বামীর বাড়ি।স্বামীর নাম কেরামত আলি মারা গেছেন প্রায় চল্লিশ বছর আগে। কেরামত আলি ছিলেন দুধ ব্যবসায়ী । চরের গৃহস্থদের গরুর দুধ সংগ্রহ করে তিনি হাটে বাজারে বিক্রি করতেন। জমি জিরাত তেমন ছিল না । যা ছিল বসত ভিটার মতো তাও গিলে খায় ধরলা। তাই তাদের বার বার করতে হয়েছে ঠিকানা বদল। সারা জীবন নদীর এপার -ওপার করতে করতে কা¬ন্ত কেরামত আলি এক সময় চলে গেলেন চিরস্থায়ী ঠিকানায়। কালাই বুড়ি মরিয়ার হাসি হেসে বলেন, ওমরা (তিনি) মরিয়্ওা ঠিক থাইকবার (থাকতে) পায় নাই, যেটে (যেখানে) মাটি (কবর)দিছে পরের বার (বছর) সেখানও ভাইঙ্গছে (ভেঙ্গে) । তিন ছেলে মন্তাজ, এন্তাজ ও নওসাদ যে যার মতো আশ্রয়ের খোঁজে চলে গেছে। তারা কোথায় থাকে তাও জানেন না কালাইবুড়ি। মেয়ে সোনাভান বিধবা । তিন ছেলে মেয়ে নিয়ে তিনিও বাধেঁ আশ্রিত। তার নিজেরই চলে না , তবুও মা তো , মাঝে মাঝে দেখেন। তাই কালাইবুড়িকে পুরোপুরি নির্ভর করতে হয় বয়স্ক ভাতার উপর। কত টাকা ভাতা পান জানতে চাইলে বলেন, মুই(আমি) কিছুই জানোং(জানি) না। কত দিন পর কয় টাকা দেয় তাও জানং না । সে টাকা নিবার যাওয়া নাগে শহরের ব্যাংকে। অন্য কোন ভাতা পাওয়া ব্যক্তি এসে খবর দিলে তিনি রিক্সায় করে চলে যান শহরের ব্যাংকে।তিনি বলেন, ব্যাংকোত যার শইল্লে(শরীরে) শক্তি নাই তার দিকে কাইয়ো(কেউ) দেখে না, ভীড় ঠেলার শক্তি কি মোর আছে? এই ভাতার টাকায় চলে খাওয়া-পরা-চিকিৎসা,থাকার ঘরটি মেরামত সব। সময়ের সাথে সাথে তিনি স্বামী, সন্তান, সংসারের সাথে সাথে হারিয়ে ফেলেছেন তার নিজের নামটাও। অনেক চেষ্ঠা করেও তিনি নিজের নামটি মনে করতে পারেননি। বলেন, ছোট বেলায় মোর(আমার) একটা নাম আছিল(ছিল) । মোর নাম ধরি তো কাইয়ো (কেউ)কোনদিন ডাকায় (ডাকে) নাই। মানসে (মানুষে) তো কালাই বুড়ি কয়। তিনি আরো বলেন,‘ দ্যাশে (দেশে) কত আজা (রাজা) আসে আজা যায়, ভোটের সময় হইলে(হলে) সবায় (সবাই) ভোট চাবার(চাইতে) আইসে কিন্তু মোর তো কপাল বদল (আমার তো ভাগ্য পরিবর্তন) হয় না।
ঝড়,বন্যা, নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে যার জীবন কেটেছে, নদীর গর্জন শুনতে শুনতে তার কেটে গেছে রাত। বাতাসের শব্দ ও নদীর গর্জন শুনে তিনি এক সময় বলে দিতে পারতেন ধরলার পানি সেবার কতোটা বাড়তে পারে বা নদীটা কোন দিকে ভাঙ্গবে। প্রতি বছর ভাঙ্গা গৃহস্থালী গুছিয়ে জোড়া লাগিয়েছেন । আবারো ভাঙ্গনের অপেক্ষা করে করে গেছে দিন মাস বছর । যেন নিয়তি ভেবে সেটা মেনে নিয়েছিলেন। তাই অভ্যাসে পরিনত হয়েছে তার গোছাগোছি। তাছাড়া বেশীক্ষণ বসেও থাকতে পারেন না এক জায়গায়। লাঠিটিতে ভর দিয়ে খড়ি কুড়াতে হেঁটে বেড়ান চর থেকে চরে ।চরে খড়ি পাওয়া দায়। শুকনা গোবর, কাশের মুড়া কুড়িয়ে কোছায় নিয়ে ঘরে ফিরেন। সকাল- সন্ধার রান্না পরে কিছুটা খড়কুটো জা¡লিয়ে চলে শীত নিবারণ।
জীবনেরই শেষ সময়টায় একটু নির্ভরতা বা নিশ্চয়তা চান কালাই বুড়ি। বলেন , মুই আর কোনোটে (কোথাও) যাবার (যেতে) না চাঙ (চাই)। এই বাধেঁর জাগাতেই(জায়গা) যেন মোর মরন হয়।
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।