মুক্তিযোদ্ধা দারোগ আলীর যুদ্ধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দারোগ আলী (৫৮)। তিনি মুক্তিযোদ্ধা। কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ছত্রপুরে তার বাড়ি। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন টগবগে এক তরুণ। ২৫ শে মার্চের কালো রাতের কথা তিনি শুনেছেন রেডিও থেকে। পাকিস্থানী বাহিনীর নিরীহ নিরস্ত্র বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা করার খবরে তার শরীরের রক্ত সেদিন খলবলিয়ে উঠেছিল। কিন্তু প্রতিবাদের কোন ভাষা তার জানা ছিল না। তার পর যখন যুদ্ধ সারা দেশে ছড়িয়ে পড়ল দারোগ আলী নিজেকে স্থীর রাখতে পারেননি। এলাকার অন্যান্য যুবকদের সংগঠিত করে তিনি যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন। দারোগ আলীর মা জীবিত ছিলেন না। দাদী তাকে বড় করে তুলেছেন। যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের কথা তিনি দাদীর কাছে বলতে পারেননি। ভেবেছিলেন ফিরে এসে দাদীর কাছে না বলে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইবেন। তখনো পাকিস্থানী বাহিনী জেলা শহর কুড়িগ্রাম থেকে ধরলা নদী পার হতে পারেনি। দারোগ আলী নিজেই বললেন মুক্তিযুদ্ধ নিয়ে তার স্মৃতি কথা-- তারিখ মনে পড়ে না , মেহেরজামাল, আজাহুর ইসলাম, মোখতার আলী, হামিদ আলী , নায়েব আলী, জহির উদ্দিন, গোলাম মন্ডল, ফজলুল হক, কুতুব মেম্বার সহ ৬০ জনের একটি দল মুক্তিযুদ্ধের উদ্দেশে একটি নৌকায় করে যাত্রা করি। প্রথমেই দলটি চলে যাই আসামের ধুপরীতে। সেখানে মুক্তিযোদ্ধার সংগঠক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা থাকতেন। তার কাছে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীর কথা মতো সৈয়দ মনসুর আলী টুংকুর কাছে যাই। তিনি সকলের নামের তালিকা করে তাতে মুক্তিবাহিনীর সীলদিয়ে কোচবিহারে পাঠান। কোচবিহার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে ২ দিন থেকে পায়ে হেঁটে টাপুরহাট অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্পে পৌঁছি। সেখান থেকে আমাদের ছোট ছোট দলে ভাগ করে পাঠিয়ে দেয়া হয় দার্জিলিংয়ে। এখানেই মূল প্রশিক্ষণ হয় ২১ দিন এল এম জি,এস এল আর, স্টেইন গান, রইফেল (থ্রি নট থ্রি ) চালানো শেখানো হয়। কিন্তু থাকতে হয় ৩২ দিন। প্রশিক্ষণ শেষে ৩ দিনের খাদ্যও অস্ত্র -সস্ত্র নিয়ে দার্জিলিং থেকে ৫০ জনের একটা প্লাটুন বাংলাদেশ ভারত সীমান্তের কাছে সাহেব গঞ্জে ৬ নং সেক্টরের অধীন যোগ দেই।দারোগ আলীর প্লাটুনের নেতৃত্ব দিতেন লেঃ আবু নঈম মোহাম্মদ আশফাকুর সামাদ। মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈন্যরা মিলিত হয়েছে। এর মধ্যে পাকিস্থানী বাহিনী ভরুুঙ্গামারীর দখল নিয়েছে। আমরা প্রতি রাতে ছোট বড় অপারেশনে অংশ নিতাম। সারাদিন বাংকার খোড়া চলতো রাতের বেলায় সেই বাংকারে ঢুকে পড়ে ভারতীয় সৈন্য। জয়মনির কাছে এক বাড়ি হতে দুইজন পাকিস্থানী সৈন্যকে বেড়িয়ে আসতে দেখে তাদের বন্ধি করে ফেলেছি। ২০ নভেম্বর রায়গঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে পাকিস্থানী অ্যাম্বুসে ধরা পড়ে যাই আমরা। সামনে পাকিস্থানী সেনা মাঝখানে মুক্তিবাহিনী পিছনে ভারতীয় সৈন্য এ সময় পিছন থেকে লেঃ আবু নঈম মোহাম্মদ আশফাকুর সামাদ এর নির্দেশের অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু কোন নির্দেশ না পেয়ে পাকিস্থানীদের গুলির মুখে দল ছত্রভঙ্গ হয়ে যাই। ভারতীয় সৈন্যর সাথে পাকিস্থানী সৈন্যর তুমুল যুদ্ধ হয়। এ সময় লেঃ আবু নঈম মোহাম্মদ আশফাকুর সামাদ সহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ ও ভারতীয় সৈন্যর অনেকে হতাহত হন। পরদিন জঙ্গলে দারোগ আলীর মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ২১ নভেম্বরের পর থেকে পাকিস্থানী সৈন্যরা পিছু হটতে থাকে । আমরা পাকিস্থানী সৈন্যের পিছু পিছু পাটেশ্বরী পযর্š— আসতে কুড়িগ্রাম মুক্ত হয়। তখন ধরলা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে কুলাঘাট দিয়ে লালমনির হাটে পৌঁছি। ততক্ষনে লালমনিরহাটও মুক্ত হয়। তখন আবার হেঁটে তিস্তা ব্রীজের পারে গিয়ে থেমে যাই। সেদিন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। পাকিস্থানী সৈন্যরা পিছু হটতে হটতে আত্মসর্মপনে বাধ্য হয়েছে।
যুদ্ধ শেষ হয়েছে। বিজয়ের পতাকা হাতে বাড়ি ফিরে এসে শুনতে পাই আমি যুদ্ধে যাওয়ার কারনে আমার দাদীকে হত্যা করেছে পাকিস্থানীরা। তাই আর ক্ষমা চাওয়া হয়নি দাদীর কাছে। আর ক্ষমা হয়তো করবেনও না তিনি। কারন যে রাজাকাররা আমার যুদ্ধে যাওয়ার খবর দিয়েছিল পাকিস্থানী সৈন্যকে, তারাই আজ মুক্তিযোদ্ধার সনদ ধারী। তাদের হাতেই আজ দেশের পতাকা শোভা পায়। ভুয়া মুক্তিযোদ্ধায় যে ছেয়ে গেছে দেশ। সত্যিকারের মুক্তিযোদ্ধারাই আজ কোন ঠাসা।
জীবনে দারিদ্রতার সাথে যুদ্ধে তিনি আজও অবতীর্ন। কিন্তু ক্লান্ত নন । বেঁচে থাকতেই যুদ্ধাপরাধীর বিচার ও ভুয়ামুক্তিযোদ্ধাদের সনাক্ত করে তাদের শাস্তি দাবী করেন তিনি
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।