বিয়ে করতে যাচ্ছে চিত্রপরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী আর অভিনেত্রী তিশা। বহু দিন ধরেই তাদের ডুবে ডুবে জল খাওয়ার রিপোর্ট বিনোদন পাতার রসালো স্ক্যান্ডাল হয়ে আসছিল।
তার পর হঠাৎ গতমাসে প্রথমআলোতে সরাসরি বিয়ের কথা স্বীকার করে দিনতারিখ বলে দিলেন তারা।
ব্যাস। তারপর আর যাও কোথায়? রিপোর্ট আসলো তারা মার্কেটিং করবেন সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই সহ বিশ্বের নানা দেশ থেকে।
তারা করলেন অস্বীকার। আবার রিপোর্ট আসলো, না তারা দেশেই মার্কেটিং করবেন?
এই সেই নানা কথা। আজকে একটি দৈনিকের বিনোদন পাতার প্রচ্ছদ ছিল বিশাল করে দু'জনের ছবি আর শিরোনাম ছিল, "২৪ ঘন্টা পর"।
বুঝলাম না।
ওরা করবে বিয়ে
আর তাই নিয়ে।
করছি মাতামাতি
হুদাই বাঙালী জাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


