তাহলে কি এখানেই শেষ?
আমাকে কি এখানেই থামতেই হবে?
কিন্তু এতো দ্রুত শেষ হওয়ার তো কথা ছিলনা।
কথা ছিল অন্যরকম,
পথের সীমানা ও ছিল বিস্তৃত।
তবে মাঝপথে এ বিপত্তি কেন?
কেন করছো মানা?
ভূলটা কি তবে আমারই ছিল?
জানিনা, তবে হবে হয়তো।
তোমার বিষণ্ণতায় সুখ হতে চেয়েছি,
হতে চেয়েছি আঁধারের আলো।
অচেনা পথে তোমার সাথী হতে চেয়েছি,
হতে চেয়েছি স্বপ্ন জমকালো।
চাওয়ার হিসেবটা রাখবো তুলে,
তুলে নয় বরং ভূলেই যাবো।
কেননা তুমি যে তাই চেয়েছ।
ভূলতে পারবো একটু সময় পেলে,
আমি ঠিকই মানিয়ে নেবো।
কারণ, তুমিতো পাশেই রয়েছো।
ধন্যবাদ তোমায়, সবকিছুর জন্য।
ধন্যবাদ তোমায়, ভালো থেকো।
ধন্যবাদ তোমায়, এ মুহূর্তের জন্য।
ধন্যবাদ তোমায়, সুখে থেকো।
তবে আমি বিদায় নিচ্ছি ভেবোনা।
পাশে ছিলাম, আছি, থাকবো।
হয়তো একটু অন্যভাবে, ধরে নাও....
অপেক্ষার নবসূচনা।।
১৯/০১/১৪ ইং
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



