somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আসবে তো...???

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কি জানো কতটা বছর, কতটা দিন, কতটা মুহুর্ত আমি তোমাকে খুঁজেছি। তোমাকে খুঁজে খুঁজে কাটিয়েছি অসংখ্য উদাস সকাল, বিষন্ন বিকেল আর নির্ঘুম রাত।
কিন্তু জানো এসবের জন্য এখন আমার আর বিন্দুমাত্রও আক্ষেপ নেই। কারণ, এতসব কালক্ষেপন যে বৃথা যায়নি। আমি জানতাম একদিন নিশ্চয়ই তোমাকে খুঁজে পাবো।
আচ্ছা, তুমি কি পারতেনা আরো কিছুদিন আগে আসতে? কি এমন হতো বলতো..!! আমার প্রতি তোমার কি কোনো অভিমান ছিল? নাকি এমনিতেই আসা হয়ে ওঠেনি?
হয়তো তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে- আসবে কি আসবেনা।।
তবে যাই হোক, আমি কিন্তু নিশ্চিত ছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল, না এসে তুমি থাকতেই পারবেনা। আসতে তো তোমাকে হবেই। কারণ, তুমি যতদিন আমার দৃষ্টির অগোচরে থাকতে, আমি ততোদিন তোমায় খুঁজে-ই যেতাম।
এসব কথা এখন থাক। চলো আজ আমরা কোথাও ঘুরে আসি। নিরিবিলি জনকোলাহলশূন্য কোনো ছায়াঘেরা গ্রামের মেঠোপথ ধরে হাঁটবো আমরা দুজনে। ওহ! তোমাকে তো বলাই হয়নি, 'বৃষ্টি ' আমার ভীষণ প্রিয়। এই যাহ!! বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি এসে গেল।
আর এ আরে... তুমি যাচ্ছ কোথায়?? এসো আজ আমরা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজব। এই বৃষ্টি তোমাকে খুঁজে না পাওয়া দুঃসহ দিনগুলোর স্মৃতি ভাসিয়ে নিয়ে যাবে।
জানো, আমি যখন তোমাকে মরিয়া হয়ে খুঁজতাম, তখন সবাই আমার কাছে তোমার সম্পর্কে নানান প্রশ্ন করত, অনেক কথা জানতে চাইত। কেউ তোমার গুণের বর্ণনা শুনতে চাইতো; কেউ তোমার নাম-ঠিকানা জানতে চাইত; আবার কেউবা তোমায় দেখার তীব্র আকাঙ্খা প্রকাশ করতো। আমি তখন কি করতাম জানো??
তাদেরকে শুধু এই বলে আশ্বস্ত করতাম- "নিশ্চয়ই বলবো"।
কি আর করতাম বলো!! তুমি-ই তো শুধু লুকোচুরি খেলায় ব্যস্ত ছিলে। আজ তোমাকে পেয়ে খুব আনন্দ হচ্ছে। আজ সবার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। সবাইকে তোমার কথা বলতে পারবো, তোমাকে দেখার পর যে অনুভূতি হল, বলতে পারবো সে কথাও। তুমি শুনতে চাইবেনা? কিভাবে আমি সবার সামনে তোমাকে পরিচিত করিয়ে দেবো বলছি শোনো::

Butterfly, তোমাকে নিয়ে অনেক গল্প, কবিতা আর গান আমারর হ্রদয়ে রহস্য, ছন্দ ও সুর জাগিয়ে তোলে।
:: যখন ভোরের সুচনালগ্নে সূর্য উঁকি দিবে, সূর্যের আলোয় আলোকিত হবে পুরো পৃথিবী...
আমার সেই "আলো" তুমি।
:: যখন নীল আকাশে সাদা মেঘেদের দল সারি বেঁধে ভেসে বেড়াবে...
আমার সেই "মেঘ" তুমি।
:: যখন ভরা জ্যোৎস্নায় চাঁদের স্নিগ্ধতা হ্রদয়হরা মুহূর্ত সৃষ্টি করবে...
আমার সেই "চাঁদ" তুমি।
:: যখন আকাশের বুক কালো করে ঘন আঁধারে বজ্রধ্বনিসহ রিমঝিম বৃষ্টি ঝরবে...
আমার সেই "বৃষ্টি" তুমি।

তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আমার স্বপ্নের "প্রজাপতি" হয়ে সারাজীবন তুমি আমার পাশে থাকবে।
তোমার কাছে একটা ছোট্ট অনুরোধঃ
"কথা দাও, যতোদিন পর্যন্ত বাস্তব জীবনে আমার সম্মুখীন হতে পারছো না, ততোদিন ঠিক আজকের মতো করে রোজ আমার স্বপ্নে এসে আমাকে দেখা দিয়ে যাবে।"
.......................................................
....................কি তুমি আসবে তো...???
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×