somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতীক্ষিত চিঠি, ভালবাসার উপহার

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সাজু,
তোমাকে খুব অপ্রত্যাশিতভাবে পেয়েছি। কারন আমি কখনো ভাবিনি, বলতে পারো চাইনি জীবনের এমন সময়ে কাউকে পেতে... আর এত অল্প সময়ে কাউকে এতটা আপন করে পাব চিন্তা ও করিনি। সত্যি বলতে তুমি বলার আগে আমি ও ভাবতাম যে "আমি কোথাও জড়িয়ে পরছি না তো" আবার পরক্ষণেই নিজেকে দোষ দিতাম খুব উল্টো পাল্টা চিন্তা করছি বলে। আমার কোনরকম অনুভূতি ছিলনা বললে ভুল হবে, কারন তোমার অনুপস্থিতিতে কেমন একটা শূন্যতা অনুভব করতাম তখন থেকেই।যতই সময় পার হচ্ছিল খুব কাছের বন্ধু বলে মনে হতে লাগল,তাই নিজের অজান্তেই খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করছিলাম রোজই। এভাবেই চলছিল............

জানো? তুমি যেদিন তোমার মনের কথাটা বলেছিলে প্রথমে বুঝতেই পারিনি তোমার কথার মানে,কারন তুমি সরাসরি কিছুই বলোনি....ভেবেছিলাম আমিই মনে হয় বাড়াবািড় করে ফেলেছি...বার বার পড়ছিলাম এবং বুঝতেও পারলাম। সারাটা রাত কাঁদলাম। এর আগে আমার সেরকম কোন অনুভুতি কাজ করেনি, তখন থেকেই শুরু হল দোটানা। যদি ও শুধুমাত্র ফ্রেন্ডশিপ রাখার কথাই বলেছিলাম। তুমিতো মেনে নিয়েছো, কিন্তু এরপর প্রতিটা মুহুর্ত নিজের সাথে যুদ্ধ করছিলাম আমি। কিছু যে বলব সেই পথ ও নিজেই বন্ধ করে দিয়েছি। তার উপর তোমার নিরবতা ভেতরের কষ্টগুলোকে আরও বাড়িয়ে দিল। এসবের পর যখন তোমার সাথে দেখা হল বুঝতে বাকী রইলনা যে তুমি ও ভাল নেই।......এরপর সেই রাত,আমি যেন আর সহ্য করতে পারছিলাম না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর তো জানোই যে হাজারটা ভয় নিয়ে কোনরকমে বলেছিলাম তোমাকে।
তারপর একটি নতুন সকাল আমার সব কষ্ট মুছে দিল। আমি তোমার হতে পেরেছি বলে একটু একটু করে বুঝতে, বিশ্বাস করতে, চিনতে শিখলাম। আজ যখন লিখছি আমাদের বোঝাপড়াটা এমন জায়গায় যেখান থেকে এটা শুধু বাড়বে... কমবেনা কিছুতেই। তোমার কাছেই শেখা ভালবাসার আসল মানে। কতো রকম হতে পারে অনুভুতির রং, বোঝাপড়া,... আরও অনেক কিছু।
এখন থেকেই আমাদের সামনের দিনগুলোর কথা চিন্তা করতে হবে। জীবনের বাকী সময়গুলো একসাথে থাকব বলে। অল্প সময় কিন্তু এই সময়ের মধ্যেই সব গুছিয়ে আনতে হবে, তা দু'জনই জানি। তোমার কাজটা একটু বেশী, কিন্তু তুমি মনে রাখবে তুমি আর একা নও, তোমার প্রতিটি মুহুর্তে একজন তোমার ছায়াসঙ্গী হয়ে আছে সবসময়।
স্বপ্ন পূরনের পথে একটু তো কষ্ট আছেই তা তোমার ভাল করেই জানা আছে। ভাল থাকার জন্যে আমাদের একটু কষ্ট করতে হবে, আর আমিতো আছিই তোমার হাতটা ধরে, তোমার অনুেপ্ররণা আর শক্তি হয়ে। এই ভ্রমনে কিছুতেই ভেঙ্গে পরা যাবেনা, চিন্তায় অস্থির হলেও চলবেনা। বরং প্রতিটি কাজে আনন্দের সাথে সামনে এগুতে হবে। আর নিজের মনকে বোঝাতে হবে আমরা প্রতিদিন একটু একটু করে আমদের স্বপ্ন পূরনের পথের খুব কাছেই চলে আসছি।

জানো? আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি যদি কোন কাজ মন থেকে চাও যে তুমি ওটা করবে, তো তুমি সেটা পারবেই, ইনশাল্লাহ। আর তুমি তো আমার স্যুপারম্যান, যার কাছে সব বাঁধা হার মানে, সফলতা বার বার ছুঁয়ে যায়
আর আমাদের দুজনকে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে,তিনি আমাদের বার বার ফিরিয়ে দিতে পারবেন না, এক সময় না এক সময় আমাদের দুজনের একজনের প্রার্থণা হলেও শুনবেন।

সাজু, খুব বেশীই ভালবাসি তোমায়, কিছুতেই কষ্ট দিতে পারবোনা। তোমার কষ্টে আমার ভেতরটা যে কেমন হয়, তা কিছু সময়ের জন্য তুমি আমি হলে বুঝতে। তোমাকে আকঁড়ে ধরে বাঁচতে চাই,তোমার পরিচয়ে পরিচিত হতে চাই, খুব কাছে থাকতে চাই... তোমার অর্ধাঙ্গী হয়ে সারাটা জীবন। পারবেনা? তোমার পাগলীর স্বপ্নগুলো সত্যি করতে!!


তোমার মহুয়া....

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×