somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনসুটি ভালবাসা... (১ম পর্ব)

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=> আচ্ছা, ফোন ধরতে এতো কি সমস্যা তোমার? তুমি কি এমন ভিআইপি হইছো?
:: বাসায় ছিলাম তো। আর আম্মু পাশে ছিলো।
=> দেখো, আম্মু পাশে ছিলো, এটা তো মেয়েদের লাইন। তুমি এটার অজুহাত দেখাও কেন?
:: সত্যিই আম্মু পাশে ছিল, অজুহাত দিতে যাবো কেনো?
=> আচ্ছা মানলাম, তাহলে কাল সন্ধ্যায়ও ফোন ধরলে না যে? তখন তো তুমি বাইরেই ছিলে।
:: নাইট টূর্নামেন্টে খেলছিলাম তখন...
=> তাহলে দু'বার রিং হওয়ার পর ফোন বন্ধ করে দিয়েছো কেনো?
:: ও.. চার্জ ছিলোনা হয়তো।
=> তোমার অজুহাত ফুরায় না কখনো তাইনা...?
:: আচ্ছা স্যরি। আর হবেনা এমন। তুমি বের হবে কখন?
=> ক্লাস ১০.৩০ এ শেষ হবে। তুমি ১১ টায় আসিও

কাটায় কাটায় ১১ টায় সিআরবিতে পৌঁছে সৌরভ। বাস জ্যামে যখন ছিলো তখন খুব দুঃশ্চিন্তা হচ্ছিলো তার। শেষমেশ দৌড়েই এসে পৌঁছেছে। সিরিষতলায় বিশাল বড় গাছটার একটা শেকড়ের ওপর বসে হাপাচ্ছিলো সৌরভ। মণি ভীষন সহজ সরল মেয়ে হলেও সময়ের ব্যাপারে খুব হিসেবী। যদি দেরী হয়ে গেলে মণি অপেক্ষা করতে করতে রাগ করে চলেই যায়। তাই দৌড়ে দৌড়ে এসেছে সৌরভ। কিন্তু সে জানে মণি রাগ করবে ঠিকই তবে চলে যাবেনা। মণিকে রাগলে সুন্দর দেখায় কিন্তু সৌরভ চায়না মণি রেগে থাকুক। সে চায় মণির হাসিমুখটা যেন সবসময় থাকে। কিছুক্ষণ পরেই মণি আসে। বেশ প্রশস্ত করে হেসেই বলেঃ

=> আজকেও আগে আসলে! তা মশাই আপনি কি একদিনও আমাকে আগে আসতে দিবেন না??
:: তুমি কষ্ট করে এসেছো, একটু বসো আগে।
=> হুম বসছি। এই তোমার চোখের নিচে কালি পড়েছে যে? রাত জাগছো তাইনা?
:: আরে না, এমনিই..।
=> তুমি আজকেও এখনো কিছু খাওনি তাইনা..??
:: খাইছি তো।
=> কি খাইছো শুনি? ওই শুধু চা ই তো??
:: আচ্ছা ঠিক আছে এখন খাবো চলো..
=> তুমি সবসময় এরকম করবা তাইনা?

মন খারাপ করে থাকে মণি। সৌরভ একটু চুপ করে কি যেন ভাবছে। মেয়েটা কতো ভালবাসে এটা ভাবলেই নিজেকে বড্ড ভাগ্যবান মনে হয় সৌরভের। কিছুক্ষণ পর নীরবতা ভাঙ্গিয়ে সৌরভ অনুনয়ের সুরে বলেঃ
:: আচ্ছা এবারের মতো মাফ চাইছি। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবো। রাগ করে থাকিও না আর, প্লিজ।
=> মনে থাকে যেন। এবার ওঠো। বাসায় দেরী হলে আবার বকা শুনতে হবে তোমাকে..
:: একটা কথা বলবো?
মুচকি হেসে মণি জবাব দেয়ঃ
=> বলতে হবেনা। জানি কি বলবা তুমি। বাসায় ফেরার লাইনটাতো ছেলেদের এটাই বলবা তাইতো?
সৌরভ ভাবে সবকিছু কি করে বুঝে যায় মেয়েটা। খানিকটা কৃপণভাবেই হাসে সৌরভ।
সৌরভকে চুপ থাকতে দেখে মণি বলেঃ

=> হইছে আর ভাবতে হবেনা তোমার। চলো ফেরা যাক।
রোজকার এরকম মিষ্টি খুনসুটি চলতেই থাকে দুজনের মধ্যে। একসময় মনে হয়, এই খুনসুটিই বুঝি ভালবাসায় ভিন্ন এক মাত্রা যোগ করে। বুঝতে শেখায় ভালবাসার গভীরতা। খুনসুটি চলতে থাকুক, ভালবাসার সহযোগী হয়ে...।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×