নারী- তোমার প্রতিশব্দ কি?
লাল বেনারসীতে স্বপ্নের কারুকাজ ?
নাকি নয় মাসের লালিত প্রসব বেদনা?
আলতার লালিমা আর রুপোর মলের ছন্দ !
আঁচলে বাঁধা চাবির গোছা আর পান চিবুনোর আনন্দ।
রুগ্নের শিয়রে সেবার মায়াময় হাত,
মূমুর্ষের বাঁচার আকুতিতে শেষ কফোঁটা পানি।
জোছনা মাখা খোলাচুলে আর আলুথালু বেশের কাব্য
সোহাগী আদুরে গলায় রেশমী চুড়ির আবদার,
সদ্য স্নাতার বাসনা সাবান, চুঁইয়ে পড়া জলকনা,
রিন রিনে অকারণ হাসি !
অবিরত অজস্র কথা বলা বিমূর্ত সন্ধা ।
তুমি কি কুমড়ো ফুলের নুঁয়ে পড়া লতায় জড়ানো অপেক্ষমান মমতা
নাকি চন্দ্রমুখী, নীরা, লাবণ্য, চিত্রাঙ্গদা
চাঁদ সুলতানা, পরিবিবি, বেগম রোকেয়া?
মাদার তেরেসা, ফ্লরেন্স নাইটিঙ্গেল ,
হেলেন অফ ট্রয়, ভেনাস, আফ্রদিতি !
লাইলি, জুলিয়েট, বনলতা সেন,
সোফিয়া লরেন, সুফিয়া কামাল,
কিম্বা নিঃস্ব কোন বিরাঙ্গনা -
পাগল উপাধিতে উল্লাসের মাতম।
তুমি কি হলুদ, তেল নুন মাখা শাড়ী
মুখে রং মাখা নির্লজ হাসির বিনিময়ে পোড়াপেট চালান পোড়াকপালী,
রুগ্ন শিশু কোলে নিয়ে ইট ভাঙ্গা কঠিন বাস্তব।
টিভি সিনেমার গ্লামারস নায়িকা
দামী পণ্যের দামী বিজ্ঞাপণ।
ফুটপাতের হোটেলের আলু ভর্তা আর জলপাই ডালের রাঁধুনী,
নিদারুন যৌতুকের শিকার ,
বুক ফাটবে কিন্ত মুখ ফুটবেনার জলন্ত প্রতিক ।
প্রাসাদের সাজান রাজকন্যা,
নিয়নের মৃদূ আলোয় সুসজ্জিত কান্না ভেজা চো্খ,
হাতপাখার বাতাসে ভালবাসা পরশ
নিকনো উঠনে বিলিন সন্ধা প্রদীপ।
কেউ বলে তুমি প্রজাপতি
তুমি ককিলের কূহুস্বর
তুমি নাকি নদী, নীল আকাশ, সাদা মেঘ
উড়ে যাওয়া বালিহাঁস
সবুজ নরম কচি ঘাস
পাহাড়ের ঝর্ণা, নীল ঘাসফুল
চাঁদ, তারা, জোছনা-সব
অজস্র কবিতা, গান, গল্প, ছবি
সে শুধুই তোমাকেই নিয়ে।
নারী, তুমি কি জান?
তোমার প্রতিশব্দ শক্তি !
বিধাতা শুধু তোমাকেই দিয়েছেন
মাতৃত্বের শক্তি,
প্রকৃতির মত অপার রুপ, সৌন্দর্য
শক্তি ছাড়া সে আর অন্য কিছু নয়।
তোমার মমতায় আছে রুগ্ন শিশুর জ়ীবন
লখিন্দরকে ফিরিয়ে আনা বেহুলা।
বেকার প্রেমিকের পায়ের নীচের শক্ত মাটি
বিপর্যস্ত সংসারে হাল ধরা নাবিক।
তোমার লাল টিপে সুর্য
কাল কাজলে দীপ্ত আভা ,
তুমি যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের শেষ চেষ্টা
তমি ক্ষুধার্থের ভাতের থালা, ঠান্ডা জল
তুমি প্রেম, পুজা, গর্ভধারীনী, দুর্যোগনাশীনি,
পরমা প্রকৃতি সৃষ্টির আদি কারণ ।
জেনে নাও নারী তোমার প্রতিশব্দ - শক্তি ও সুন্দর ।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।