জাতির পিতা হিসাবে তুমি ভাষার জন্মদিলে, একটি জাতির জন্মদিলে, একটি দেশের জন্মদিলে।সব দিলে, নিজের কিছুকি নিজের জন্য রাখলে???
পথ দেখাতে এসে নিজের রক্তদিয়ে বাংলার মাটি গড়তে শিক্ষা দিলে
আমরা তোমায় দিয়েছি আনেক, তোমার বুকে বুলেট দিয়েছি বেশ কয়েকটা, তোমার বংশের নাম মুছতে সবাইকে হত্যা করেছি, তার পরেও তোমার নামের ইতিহাস শিশুদের পাঠ্য বই থেকেও মুছে ফেলেছি।
সন্তান হিসাবে আমরা ব্যর্থ হয়েছি শতভাগ তোমার আর্দশ পালনে।
শতভাগ ব্যর্থ হয়েছি বললে ভুল হবে তোমার রেখে যাওয়া হাসু আজ কিছু করার চেষ্টায় আছে। তোমার আদর্শের ছিটে ফোটা দরকার তোমার কর্মীদের মাঝে।

তোমার আত্না যেখানে থাকুক, ভাল থাকুক। আমাদের চাওয়া তোমার দৃষ্টি যেন বাংলার উপর থেকে না সরে। আমরা পারবো না। সন্তান পিতা ছাড়া একলা চলতে পারে না, তুমি থেক আমাদের সাথে………
জয় বাংলা…..জয় বঙ্গবন্ধু………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



