somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে জাকারবার্গ প্রতিদিন একই পোশাক পরেন

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার প্রথমবারের মতো ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বাংলাদেশ সময় ভোর ৪-৫টা পর্যন্ত ১ ঘণ্টা ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রশ্ন-উত্তর পর্বে তিনি বিভিন্ন ব্যতিক্রমী প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে এর মধ্যে একটি প্রশ্নকে ঘিরে আগ্রহ ছিল সকলেরই।


প্রশ্নটি হচ্ছে, ‘আপনি কেন প্রতিদিন একই পোশাক পড়েন?’


যারা এখনো ফেসবুক নির্বাহীর এই বৈশিষ্ট্যটি খেয়াল করেননি, তারা মার্ক জাকারবার্গের প্রকাশিত ছবিগুলো খেয়াল করলে দেখতে পাবেন যে, মার্ক জাকারবার্গ সাধারণত সব সময়ই পোশাক হিসেবে গ্রে রঙের একটি টি-শার্ট ব্যবহার করেন। গ্রে রঙের টি-শার্টের বাইরে মার্ক জাকারবার্গকে খুব একটা দেখা যায় না বললেই চলে।


অনেকেই ভেবেছিলেন, ফেসবুক নির্বাহী হয়তো প্রশ্নটির উত্তর কিছুটা মজা করেই দেবেন। কিন্তু মার্ক জাকারবার্গ প্রশ্নটিকে গুরুত্ব সহকারে নিয়ে এর আসল কারণটির ব্যাপারেই মুখ খুলেছেন।


মার্ক জাকারবার্গ জানান, ‘আমি আমার জীবনের ব্যাপারে নির্ঞ্চাট থাকতে চাই, যাতে আমি এই সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটির গ্রাহকদের সেরা কিছু দিতে পারি।’


এরপর তিনি প্রতিদিন একই পোশাকের বিষয়টা পরিস্কার করে বলেন, ‘আমার কাছে একই রঙের অনেকগুলো টি-শার্ট রয়েছে।’


তিনি বলেন, ‘পোশাক নির্বাচন করা কিংবা কী নাস্তা খাব- এসব বিষয়গুলো তার কাছে খুব ক্লান্তিকর এবং এগুলো এক ধরনের মানসিক চাপেরও, তাই তিনি এই চাপ নিতে চান না বা এর জন্য সময় নষ্ট করতে রাজি নন।


মার্ক জাকারবার্গ আরো জানান, আমি সত্যিই একটা গর্বিত পজিশনে রয়েছি, যেখানে আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকেই উঠেই এক বিলিয়ন মানুষের সেবার কথা ভাবতে হয়। আর আমার মনে হয়, আমি যদি গুরুত্বহীন বিষয়ের পেছনে সময় নষ্ট করি, তাহলে আমি আমার দায়িত্বটা ফাঁকি দিচ্ছি।’


ফেসবুক নির্বাহী নিজের এ লজিকের উদাহরণ হিসেবে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথাও বলেন। তারাও পোশাকের আউটফিট নিয়ে সময় নষ্ট করতে চান না বলে জানান মার্ক জাকারবার্গ।
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×