বাড়িতে বাড়িতে এখন ফ্রিজ খালি করণ প্রকল্প চলছে। আর কয়দিন পরে ঈদ,
ভর, ভাল কইরা ভইরা রাখ, আগামী মাস ৬/৭ যানি চলন জায়।
যাগো সারা বছর মাংস কিনা খাওয়ার সার্মথ আছে তারা এই কামডা কেমনে করে??
ভাবসমপ্রসারন মনে পইরা যায় “এজগতে হায়, সেই বেশি চায়।
আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধণ চুরি।”
আবার বাসার যে ফ্রিজ আছে সেইটা ছোট হওয়াতে ঈদের আগে আরেকটা ফ্রিজ আনাইবো(অপচয়ের উপর অপচয়)।
আমি খালি চিন্তা করি কোন ভাবে কোন দেশ, বিশেষ কইরা কোন পশ্চিমা দেশ একটা জরিপ বের করুক যে-ফ্রিজে জমানো মাংসো খাইলে কিছু একটা ঝামেলা হয়, বিশেষ কইরা স্কিনের কিছু ক্ষতি হয়, ব্যাস তাইলেই হুজুকে বাঙালীর কাম সারছ। আর সেই ফাকে অসহায় দরিদ্র মানুষের ভাগে যথাযথ মাংসের টুকরাটা যেন পৌছে।
হয়তো এসব দেখে কবি নজরুল তার মত করে বলেছেন -
“মনের পশুরে কর জবাই,
পশুরাও বাঁচে, বাঁচে সবাই “
>>ভাল থাকুক ঢাকায় প্রবেশ করা স্বাথ্যবান গরু ও ছাগল সমাজ,
হাসিলে লেখা হোক তাদের ন্যায্য দাম,
ব্যাপারিরা মলম পার্টির আমনন্ত্রনে সারা না দিক,
টাকা নিয়া বাড়ি ফিরে ঋণ শোধ কুরক গরু মালিক……. এটাই কোরবানী ঈদের চাওয়া….
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


