somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকআপের পর নিজেকে মানসিকভাবে একটু বিপর্যস্ত মনে হলে নিজের ওপর রাগ হবেন না। এটা প্রকৃতিরই নিয়ম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার মানুষটিকে হারানোর পর আমাদের মস্তিষ্কের রাসায়নিক অবস্থায় আসে পরিবর্তন। আপনি কি জানেন, ব্রেকআপ হবার কষ্টটি আসলে শুধুমাত্র মানসিক কষ্ট নয়, বরং শারীরিক কষ্টও বটে। মস্তিষ্কের একটি বিশেষ অংশ শারীরিক ব্যাথা পাওয়ার সময় উদ্দীপিত হয়। fMRI স্ক্যান করে দেখা যায়, সম্প্রতি ব্রেকআপ হওয়া মানুষের মস্তিষ্কের এই অংশটিতে রয়েছে সাধারণের চাইতে বেশি সক্রিয়তা। ফলে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো কিছু হরমোনের নিঃসরণ ঘটে। এসব হরমোন হলো স্ট্রেস হরমোন। এরা আমাদের শরীরে বমি বমি ভাব, শ্বাস-প্রশ্বাসে কষ্ট এসব লক্ষণের জন্ম দেয়। শুধু তাই নয়, এ কারণে হৃৎপিণ্ডের পেশিগুলোতে এক ধরণের দুর্বলতা দেখা যায় যার পোশাকি নাম হলো Takotsubo cardiomyopathy। কিছু কিছু ক্ষেত্রে এ সমস্যাটি হতে পারে জীবনঘাতী।
ফিরে যাওয়া যাক মস্তিষ্কের ওপর হৃদয়ভঙ্গের প্রভাবের ব্যাপারে। স্ট্রেস হরমোনের নিঃসরণ ছাড়াও আরো কিছু ঘটনা ঘটে এ সময়ে। একটি গবেষণার উদাহরণ দেওয়া যাক। নিউ ইয়র্কের রাটগারস উনিভেরসিটির গবেষকেরা ১০ জন নারী ও ৫ জন পুরুষকে বেছে নেন যাদের সম্প্রতি ব্রেকআপ হয়েছে অথচ প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রতি এখনো ভালোবাসা রয়েছে তাদের। নিজের প্রাক্তন প্রেমিক/প্রেমিকার ছবির দিয়ে তাকিয়ে থাকা অবস্থায় তাদের মস্তিষ্কের MRI করা হয়। এ থেকে বের হয়ে আসে চমকপ্রদ কিছু তথ্য।

একজন কোকেইন আসক্ত মানুষের মস্তিষ্কে যেমন সক্রিয়তা দেখা যায়, এসব মানুষের মস্তিষ্কের অবস্থাও ছিলো অনেকটা তেমন! এর ব্যাখ্যাও পাওয়া যায় বিজ্ঞান থেকে। আপনি যখন কারো প্রেমে পড়ছেন, তখন কোকেইনের মতো ড্রাগ নেবার ফলাফলস্বরূপ নিঃসৃত হওয়া হরমোন ডোপামিনের আধিক্য দেখা যায় শরীরে। ফলে আমরা সুখের একটা অনুভূতিতে ভাসতে থাকি। আর এই প্রেমের যখন সমাপ্তি ঘটে তখন আপনার সেই মাদকতাময় অনুভূতিরও ঘটে সমাপ্তি। ফলে আমরা ড্রাগ উইথড্রয়ালের মতো কষ্টকর একটা সময়ের মধ্য দিয়ে যাই।
কিন্তু ডোপামিনের একটা বৈশিষ্ট্য কি জানেন? তা সবসময় আরো বেশি চায়। ফলে সম্পর্কে থাকা অবস্থায় আমরা সবসময় প্রেমিক বা প্রেমিকার পাশাপাশি থাকতে চাই। আবার ব্রেকআপ হয়ে যাবার পর খুব তাড়াতাড়িই আমরা আরেকজন প্রেমিক অথবা প্রেমিকার প্রয়োজন অনুভব করি। এই অভাব পূরণ করতে গিয়ে আমাদের বুদ্ধি-বিবেচনা কিছুটা ভোঁতা হয়ে যায়। উল্টোপাল্টা কাজ করতে থাকি আমরা। কেউ কান্নাকাটি করি, কেউ বা অতিরিক্ত খাওয়া শুরু করি। কিন্তু একটা না একটা সময় আমাদের মস্তিষ্ক আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। আর এ বছরের শুরুর দিকে প্রকাশিত গবেষণায় বলা হয়, পুরনো প্রেম ভুলতে গড়ে তিন মাস সময় লাগে মানুষের।

একটা ভালো খবর হলো, পুরনো প্রেমের কষ্টটা চিরস্থায়ী নয়। এই বিষাদের মুহূর্ত কেটে গিয়ে একটা না একটা সময় আমাদের জীবনযাত্রা স্থিতিশীল হয়ে পড়ে। আর যদি এই কষ্টটি অসহনীয় মনে হয়, জেনে রাখুন, হৃদয় মুচড়ে আসা কষ্টটি কমাতে কাজে আসতে পারে সাধারণ প্যারাসিটামল। হাস্যকর মনে হলেও সত্যি। এর পাশাপাশি কাছের মানুষদের সাথে এ ব্যাপারে কথা বলা, হালকা গল্পগুজব করাটাও অনেক শান্তি দিতে পারে আপনাকে। এ কারণে ব্রেকআপের পর নিজেকে মানসিকভাবে একটু বিপর্যস্ত মনে হলে নিজের ওপর রাগ হবেন না। এটা প্রকৃতিরই নিয়ম।
(collected)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×