somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাচ্ছেন? বাজারে ইলিশ কিনতে ।

২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাচ্ছেন? বাজারে ইলিশ কিনতে ।
ইলিশ ধরা পড়ছে। এবার একটু বেশীই পড়ছে। এক জালে ৯৫ মন ইলিশ। খাইছে আমারে।
তারা ৫০ লাখ টাকা কামিয়েছে একদানে। জেলেদের মুখে হাসি ।
মৎস্য আহরন নিষিদ্ধ বিষয়টি কাজের এটা তার প্রমান। ইলিশের পাশাপাশি ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক বিভিন্ন মাছও ধরা পড়ছে। মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র এখন খুব ব্যাস্ত ।
but… ইলিশের দাম কি কমছে? সেই ১৪০০ টাকা থেকে ৩০০০ টাকা দামেই বিক্রি হচ্ছে। মিষ্টি আর নোনা পানির সঙ্গমস্থলে ইলিশের স্বাদ আর গন্ধ বড্ড বেশী । পটুয়াখালীর শেষ সীমানায় সাগরের তটে অবস্থিত চরদুয়ানির মাছের ঘাড় মোটা, আকারে বড় আর রান্নার সময়ে গন্ধে মাতোয়ারা ।
আমার জীবনে ৪,২০০ কেজির ইলিশ কিনেছি মাওয়া বাজার থেকে ।
আমার বাপে কয় ৯০-৯৫ সালে খুব বড় আকারের ইলিশ ধরা পরতো। কেজি ৫০-৭০ টাকা ছিল, পেট কাটা ইলিশ ছিল, তেলের জন্য নাকি মা রান্নাকরতে ঝামেলা মনে করতো, মাছ ভাজতে গিয়ে কড়াই তেলে ভরে গড়িয়ে আগুন ধরে গিয়েছিল । পরে ইলিশের তেলে ইলিশ, সবজি রান্নার সেসব দিন ইতিহাস হয়ে আছে। খাইতো খুব কম মানুষ। চোখে দেখার ভাগ্য হয় নাই। হয় তো ছোট বেলায় পাতে নিয়ে মা –খালারা ভাত মেখে খাইয়ে দিছে, কে জানে, ফেসবুক থাকলে পোস্ট দিত, পরে আবার মেমরি আসতো, সেটা তো আর হল না। আফসোস….
ইলিশের তেলের চাইতে যাদের শরীরের ভাজে তেল চর্বি বেশি তারা বড় ইলিশের বুকিং আগেই দেয়।
ঢাকা, চিটাগং এর পস-ক্ষমতাবান মানুষ, মন্ত্রী, এম্পি আর ডিপারটমেনটাল ষ্টোরে, পাশের মোদি-মমতাদের সাপ্লাই হওয়ার পর সাধারনের বাজারে সরবোচ্চ ১-২ কেজি শোভা পায় ।
শুধু পেয়াজ লবন দিয়ে সাদা, ভাপা, ইলিশ রান্না দারুন একটা খাবার , খালি সাদা ভাত, সাথে সাদা ট্যালট্যালা ঝোল, অর্দ সিদ্ধ পেয়াজ দিয়ে মাখানো সাথে ১চিমটি লবন দিয়ে মাখেন, বাম হাতে গাড় সবুজ একটু লম্বাটে কাচা মরিচ রাখেন, স্বাদ কি আর কিছু বলতে হবে, আমি সিওর এন্ড চ্যালেন্জ আপনার চোখ স্বাদে বন্ধ হয়ে আসবে……. মনে মনে আসবে আহ্……………
ইলিশ খুবই স্বাদের হয় । বাসায় কাঁচকলা দিয়ে ইলিশ, সরিষা বাটা ইলিশ, মসলা ইলিশ, ভাজা ইলিশ, পাতলা করে গাদা পেটি সহ করকরা ভাজা, (মুড়িদিয়ে খেতে হবে সাথে ভাজা তেল), মাথা দিয়ে কচু/শাক, ইলিশ পোলাও (আমার পছন্দ নয়), ইলিশ ঝুরি, পঁচা ইলিশ, আরো দারুন দারুন ডিশ ।
আরো কিছু ডিশ যা নাম শুনছি খাওয়া হয়নি- অরেঞ্জ ইলিশ, ময়ানে ভাজা ইলিশ, ইলিশ কোফ্তা কারি, ভাতে ভাপা ইলিশ, লেবু ইলিশ, আস্ত বেকড ইলিশ, ইলিশ পাতুরি, কাঁটা গলানো ইলিশ, টক মিষ্টি ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশ কোরমা, ইলিশে কাবাব, দই ইলিশ, নোনা ইলিশ, ভুনা, ইলিশ মালাইকারি, নারিকেল ইলিশ, আনারস ইলিশ, আস্ত ইলিশ রোস্ট, ইলিশ ভিন্দালু, লবণে বেকড ইলিশ…..
ইলিশ নিয়ে আরো কবিতা, প্রবাদ বাক্য, প্রচলিত পদ্য নানা ঘটনা মাথায় আছে, সেটা আর একদিন হবে ক্ষণ.....
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১৩
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×