২০০৮ সালে বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট ছাড়া হয়। সেসময় সোনার গড় দাম ছিল ভরি ২৪,০০০ টাকা। মানে ২৪টা ১০০০ টাকার নোট দিয়ে আপনি এক ভরি সোনা পেতেন।
২০২৬ সালে ১ ভরি সোনার দাম ২,৫৬,০০০ টাকা। সোনার পরিমাণ একই আছে, কিন্তু টাকার ক্রয়ক্ষমতা প্রায় ১০ গুণ কমেছে।
কেউ আমাদের হাতে কাগুজে নোট ধরিয়ে দিয়ে আমাদের সম্পদ নিয়ে গেছে।
এই সম্পদ লুট দুই ভাবে ঘটে।
প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্নীতি। দেশ থেকে ২০০৯ থেকে ২০২৪ সালে প্রচুর সম্পদ বৈদেশিক মুদ্রার আকারে বাইরে পাচার হয়ে গেছে। ডলার সংকট ঢাকতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে, আর কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ধার দিয়েছে।
দ্বিতীয়ত, ফিয়াট মানি বা কাগুজে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই। বাংলাদেশ সরকারের মতো অ্যামেরিকার সরকারও টাকা ছাপায়। ২০০৮ সালে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ২৮ ডলার যা এখন ৯২.৫ ডলার। অর্থাৎ স্বর্ণের দাম বেড়েছে ২৩০% এবং ডলারের দাম কমেছে ৬৯%। এটাই কাগুজে মুদ্রার কারচুপি।
**কালেক্টেড।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


