somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শব্দ যোদ্ধা
বাস্তব জীবনে আমি খুব কম কথা বলতে আর চুপচাপ থাকতে পছন্দ করলেও লিখতে খুবই ভালোবাসি, সেটা যে কোন বিষয় নিয়েই হোক! তবে অবশ্যই যে বিষয়ে জানি সে বিষয় নিয়ে :)

একজন সিদ্ধার্ত রায় আর আমাদের নির্লজ্জতা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের গাড়িতে ছোড়া ককটেলে আহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্ত গত ২৬/১২/২০১৩-তে মারা গেছেন। মনে আছে? মনে থাকার কথা না কারন আমরা এসব কখনও মনে রাখার চেষ্টা করি না। এইসব চুনোপুঁটির কথা মনে রেখে কোন লাভ আছে? তারপরও বলি, ডাক্তার বলেছিল ককটেল বিস্ফোরণে সিদ্ধার্থের চামড়া এমনভাবে ঝলসেছিল যে বাইরে থেকে ফুসফুস দেখা যাচ্ছিল, স্প্লিন্টার বিঁধেছে তার ফুসফুসে!



"হুম, মারা গেছে। তো কি হইছে? পুলিশের চাকরি যখন নিছে, দায়িত্ব পালন করতে গিয়া মারা যাইতেই পারে, ব্যাপার না। এগুলা নিয়া মথা ঘামান মানে হুদাই টাইম লস!" আমাদের সবারই চিন্তা ভাবনা এখন ঠিক এমনই। কেউ কেউ আবার আরো কয়েক কাঠি উপরে, তারা বলে "মরছে ভাল হইছে, সরকারের এইসব দুই পয়শার চামচাগুলা আরও মরা দরকার! খালি সরকারের দালালি ছাড়া এরা আর করছেটা কি?!"

বলতে লজ্জা লাগছে, আসলেই আমরা বড্ড অমানবিক আর নির্লজ্জ হয়ে গেছি। অনুভূতিতে মরিচা ধরে গেছে আমাদের। কিছুকাল আগেও যে আমরা যে কারো মৃত্যুতে হা হুতাশ করতাম সেই আমরাই এখন হাজার হাজার মৃত্যুকে খুব স্বাভাবিক ভাবে গ্রহন করি। আমাদের অসুস্থ রাজনীতি আমাদেরকে এমনটা করে দিয়েছে। এখন আর আমরা ভাবি না যে এই মানুষগুলো আমাদের জন্যই দিন রাত খেটে মরে। আমাদের চলার স্বাধীনতা দিতেই তারা পরাধীন হয়ে বেঁচে আছে। আমাদের জীবনের সিকিউরিটি দিতেই দিনের পর দিন ইনসিকিউর্ড জীবন যাপন করে চলে ওইসব 'দুই পয়শার' পুলিশ কনস্টেবলেরা।

আমরা ভুলে যাব, আমাদের এই গোল্ড ফিসের মেমরি কিছুই মনে রাখবে না। আমরা ভাববো না আমাদের মত ওদেরও একটা পরিবার আছে, থাকাটাই স্বাভাবিক। এদের উপরও যে কেউ না কেউ ভর করে বেঁচে থাকে সেটা আমরা কখনই চিন্তা করি না। আমরা ভাবতে চাইনা যে ওদের ঘরেও কেউ রাত হলে অপেক্ষা করে থাকে মানুষটা কখন ফিরবে বলে, ওদের জন্যও কেউ ঘুম ঘুম চোখে খাবার টেবিলে ভাত তরকারি বেড়ে মাথা নিচু করে বসে থাকে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুদার্ত মানুষটা বাসায় ফিরে তৃপ্তি করে খাবে বলে!

সিদ্ধার্থের সৎকার হয়ে গেছে বহু আগেই, আমাদের বাতাসে হয়ত মিশে গেছে তার শরীরের প্রতিটি কণা। আমরা হেঁটে বেড়াব এই বাতাসে, নিঃশ্বাস নেব বেঁচে থাকার তাগিদে, আর গালি দেব ওদের 'দুই পয়শার কনস্টেবল' বলে। হাসি মুখে গালি দিতে দিতে দু'দিন পর ভূলেও যাব ওর কথা। কী হবে এই দু'পয়শার বীরের কথা মনে রেখে! সিদ্ধার্থ হয়ত এখন উপর থেকেই দেখে যাবে আমাদের এইসব নির্লজ্জতা আর হয়ত ক'ফোটা চোখের জল ফেলবে তার প্রিয় মানুষগুলোর কথা ভেবে। আমরা ভুলমনা ভুলেই থাকব।

শুধু আমাদের চোখের আড়ালে থেকে কোন মমতাময়ী নারী হয়ত কিছুদিন তাকে মনে রাখবে চোখের জল ঝরিয়ে… তারপর ক্ষুদা তৃষ্ণা মেটাবার যুদ্ধে নেমে হয়ত সেও একদিন ভুলে যাবে! এ পৃথিবীতে সব শূন্যতাই ক্ষণকালের, কেউই বেশিদিন মনে রাখে না... কেউই না।

আসলেই, আমরা পারিও…

© আমিরুল লিসান
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×