বিশ্বাস...
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দৃষ্টিতে আমার নিজের একটা খারাপ (এবং ভাল) দিক হল, আমি সবাইকে বিশ্বাস করতে ভালোবাসি। যে কাউকেই যদি একবার ভাল লাগে তো অন্ধের মত বিশ্বাস করা আমার ধর্ম হয়ে গেছে। তার পেছনের কারন হল, আমি "বিশ্বাসে মিলায় বস্তু" তত্ত্ব মেনে চলি আর "তর্কে বহুদূর" ব্যাপারটা এড়িয়ে চলি। যদিও এর জন্য মোটামুটি এস সাইজ থেকে শুরু করে এল সাইজ পর্যন্ত ভালই বাঁশ খাওয়া হইছে। তবুও যেহেতু এখনও এক্সএল বা ডাবল এক্সএল সাইজের বাঁশ খাওয়া হয় নাই অর্থাৎ মূল থেকে এখনও বিশ্বাসটাকে উৎপাটন করা হয় নাই, তাই এখনও আশেপাশের মানুষের উপর বিশ্বাস হারানোও হয় নাই।
আমার কাছে 'বিশ্বাস' ব্যাপারটা আসলে কলা গাছের মত; যতবারই গোড়া থেকে কেটে দেয়া হবে ততবারই আবার নতুন করে জন্ম নিবে, বাড়তে থাকবে আবার গোড়া কেটে না দেয়া পর্যন্ত। তাই বিশ্বাসী মানুষেরা কখনও কারও উপর বিশ্বাস হারায় না যতক্ষণ না পর্যন্ত বিশ্বাসটা সমূলে উৎপাটন করা হচ্ছে।
আরেকটা ব্যাপার হল, আমার পরিচিত মানুষজন আমাকে খুব বিশ্বাস করে, জানি না কেন! বিশ্বাসটা হয়তবা আমার চেহারার ইনোসেন্সের কারনেই করে, তবুও করেতো আর সেটাই আসল কথা। তাই প্রতিদানে আমারও তাদেরকে বিশ্বাস করা উচিৎ। আফটার অল পৃথিবীটাতো Give & Take Policy মেনেই চলে, তাই না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন