somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটঃ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা!

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মহান অর্থমন্ত্রী জনাব মাল সাহেব বলেছেন "তারা ৫০ হাজার টাকা ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র ৭.৫ পার্সেন্ট ভ্যাট কেনো দেবে না? তাদের আন্দোলনে আমার কোনোভাবেই সমর্থন নেই।"



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতে কোন সমস্যা ছিল না যদি না ব্যাপারটা এমন হত যে, সরকার দেশে হাজার হাজার সরকারী ভার্সিটি বানায়ে রাখছে, এইচএসসির পর সবাই কোন না কোন সরকারী ভার্সিটিতে চান্স পাচ্ছে আর বাকিরা শখের বশে বেসরকারিতে ভর্তি হচ্ছে; কিন্তু তা তো হচ্ছে না। প্রতিবার দেশে যে পরিমান শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে বের হয় তার ১০ ভাগেরও জায়গা ঠিকঠাক মত সরকারী ভার্সিটিতে হয় না। তো বাকি ৯০ ভাগ যাবে কোথায়? পড়াশোনা ছেড়ে ঘরে বসে থাকবে? সরকারী ভার্সিটিতে আসন সংখ্যা না বাড়িয়ে বলতে গেলে সরকারই তো বাধ্য করছে ওই ৯০ ভাগ শিক্ষার্থীকে বেসরকারি ভার্সিটিতে ভর্তি হতে।

এখন কি বলবেন ওই ৯০ ভাগ 'বাধ্য হয়ে প্রাইভেটে পড়ুয়া' সব শিক্ষার্থীই বড়লোকের ছেলে? যারা স্কুল, কলেজের বেতন যোগাড় করতে হিমশিম খেয়েছে তারা তো বাধ্য হয়ে পড়াশোনাই ছেড়ে দিবে; আর যাদের কিছুটা সামর্থ্য আছে, তারা সাহস করে নিজের ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রাইভেটে ভর্তি করিয়ে দিচ্ছে। ঘরের খরচের কিছুটা অংশ মাসে মাসে জমিয়ে বা কোথাও থেকে ধার করে চার-ছয় মাস পর পর ভার্সিটির খরচ মেটাতে ছেলে মেয়ের-হাতে ৩০ হাজার ৫০ হাজার টাকা তুলে দিচ্ছে। এখন সাথে আরও সাড়ে ৭ পার্সেন্ট ভ্যাট জুড়ে দেয়াটা "মড়ার উপর খাঁড়ার ঘা"-এর মত দাঁড়ালো আর ইনডিরেক্টলি বলা হল যে "হ্যাডাম না থাকলে প্রাইভেটে পড়ার দরকার নাই"।

জনাব অর্থমন্ত্রী সাহেব, আপনি হাতের ওই ৩০ হাজার ৫০ হাজার টাকাটাই দেখলেন, পেছনের যে কি কষ্টটা পোহানো হয়েছে সে টাকা যোগাড় করতে তা আপনার চুল ছাড়া মাথায় ধরে নাই। ওই ৯০ ভাগ প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীর পিতা-মাতার জন্য যদি ৩০-৫০ হাজার টাকা দেয়া 'ছেলের হাতের মোয়া'-র মতই হত, তাহলে তো বাংলাদেশ আর ডেভেলপিং কান্ট্রি থাকত না, ডেভেলপড কান্ট্রিই হয়ে যেত বহু আগে।

জনাব মাল সাহেব, মানুষ হয়ে জন্মাইছেন, মানুষের মত চিন্তা করার 'চেষ্টা' করেন। নিজেরা 'উপরি আয়'-এর উপর চলেন বলে ভাববেন না যে দুনিয়ার সবাই লাখ লাখ টাকা 'উপরি আয়' করে আপনাদের মত কোটিপতি বনে বসে আছে; এক্সট্রা আট-দশ হাজার টাকা তাদের কাছে হাতের ময়লা! সেটা আপনাদের মত গুটিকয়েক মানুষদের জন্য হাতের ময়লা হতে পারে, সবার না। জনগণের ভোটে (!!!) আপনাদেরকে নির্বাচিত করে মাসের পর মাস, বছরের পর বছর জনগণের টাকায় স্যালারি দিয়ে আপনাদেরকে সরকারী গদিতে বসানো হয়েছে দেশের সবার কথা ভাবার জন্য, গুটি কয়েকের কথা ভাবার জন্য না। দয়া করেন দেশের সবার কথা ভাবুন। উচ্চশিক্ষাকে পণ্যের কাতারে ফেলবেন না।

© লেখাঃ আমিরুল ইসলাম লিসান
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮
১২টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

×