আইসক্রিম ঃ রিভিউ
২১ শে মে, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব অল্পতেই ভাল লেগে যায়। ইউটিউবে ট্রেইলার দেখেই ঠিক করেছিলাম ছবিটা দেখতে যাব। তাই শনিবারের দুপুরের শোতেই আইসক্রিম খেতে ,থুক্কু দেখতে গেলাম বলাকা সিনেওয়ার্ল্ড এ। সঙ্গে বন্ধু আর এক সদ্য কলেজে ওঠা ছোটভাই। এক বন্ধু আগেই বলেছিল যে সিনেমাতে নাকি কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে। তাই ছোটভাই কে নিয়ে একটু টেনশনেই ছিলাম। সিনেমার শুরুর দৃশ্যতেই নায়ক-নায়িকার আবির্ভাব । তারপর কাহিনি নিজ গতিতে এগিয়ে যায়। তাদের প্রেম হতে না হতেই আরেক নায়কের আগমন। মূলত এই তিনজনের কাহিনিই এই সিনেমার কাহিনি। যেহেতু তিন অভিনয়শিল্পীই নতুন তাই না চাইলেও ওদের প্রতি একটা বিচারকের দৃষ্টি চলে এল। পুরো ছবির কাহিনি এখানে বলব না। সেটা সিনেমা হলে গিয়েই দেখুন। বলব কেন এই ছবিটা দেখতে গেলে আপনার টাকাটা জলে যাবে না সেই কথাগুলো। তিন অভিনয়শিল্পীই যথেষ্ট ভাল অভিনয় করেছেন। নতুন হিসেবে তাদের কাছে প্রত্যাশা যতটুকু ছিল তা পূরণ করেছেন। তবে উদয়ের অভিনয়ই সবচেয়ে ভাল লেগেছে। তারপর নাফিজা টুসির কথা বলব। রাজের অভিনয় ও বেশ ভাল ছিল। কারো অভিনয়ই অতিরঞ্জিত , নাটুকে বা #বাংলাসিনেমা সুলভ ছিল না। প্রথম গানটায় উদয়ের ঠোট মেলানোটা কৃত্রিম লেগেছে। আর রাজের একটা কান্নার দৃশ্য। অন্য সব চরিত্র ও পরিমিতিবোধ ধরে রেখেছিলেন। ভাল লেগেছে অন্তরঙ্গ দৃশ্যের চিত্রায়ন। অল্প কিছু দেখিয়েও কিভাবে অনেক কিছু বোঝানো যায় সেটা এসব দৃশ্যে বেশ ভালভাবেই এসেছে। তাই ছোটভাইকে নিয়ে দুশ্চিন্তা ও আসলে কাজে লাগেনি। সিকোয়েন্স চেঞ্জ করার জন্য বারবার বার্ডস আই ভিউ তে শহরের দৃশ্য বিরক্তি জাগিয়েছে ।আর নাদিমের ঘরের বাইরে কলিংবেল না চেপে নায়িকার ফিরে যাবার দৃশ্যায়ন অনেক ভাল লেগেছে। গানগুলো প্রাসঙ্গিক ছিল। ভাষার ব্যবহারে এখনকার সবার মুখে প্রচলিত ভাষা (খাইস, গেস) ব্যবহারের সিদ্ধান্ত সাহসী।
সব কথার এককথা ছবিটা হলে গিয়ে দেখার মত মনে হয়েছে।অন্তত টিকেটের টাকা বা দুই ঘন্টা সময় নিয়ে আফসোস হয়নি
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন