ভাল্লাগে এই সবুজরং এর শ্যাওলা ঘাট
ভাল্লাগে এই সেগুন কাঠের শোবার খাট
ভাল্লাগে এই মাছের বাজার গাঁয়ের হাট
সতেজ থাকুক ভাল্লাগাগুলো বালাই ষাট
ভাল্লাগে এই ছায়ায় ঘেরা শীতল জল
ভাল্লাগে এই ধানের খেতে জলের কল
ভাল্লাগে এই টিনের চালে রিমঝিম ঝিম
ভাল্লাগে এই ঝড়ের বাতি টিমটিম টিম
ভাল্লাগে এই পান্তাভাতে মাছের ঝোল
ভাল্লাগে এই ধ্যাং কুড়াকুড় শারদ ঢোল
ভাল্লাগে এই পালের নৌকা ছলাতছল
ভাল্লাগে এই কাদায় মাখা ফুটবল
ভাল্লাগে এই আখাই গুড় আর দুধভাত
ভাল্লাগে এই তারায় ভরা গ্রামের রাত।
ভাল্লাগে এই ভাল্লাগাগুলো ভাবতে রোজ
হারিয়ে ফেলা ভাল্লাগাগুলো করছি খোঁজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



