আবোলতাবোল
২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব অবশ অবশ লাগে
টের পাইনা, বোধ পাইনা
সব কিছু ক্যামন ক্যামন জানি
ভেঙেচুরে ফেলি নির্লজ্জ রাগে
আমার খুব অবশ অবশ লাগে
আমার মুখের কথা নাই
আমার সুখের দুয়ারে খিল
আমার আকাশ মেঘে ঢাকা
আমার শ্যাওলা ভরা ঝিল
আমি পিছলিয়ে যাই রোজ
আমার দমবন্ধ লাগে
আমার একলা বাগানটাতে
আমায় নিশির ভূতে ডাকে
আমি আবোলতাবোল কই
আমার সুখের প্রদীপ কই
আমি রাখি আড়াল করে
এক ঝটকা বাতাস জোরে
আমার পিদিম নেভায় রাতে।
আমার অনেক খানি ভয়
আমার গানের নাইকো লয়
আমার বেসুর গলার সুর
কারো ঘুম করে না দূর।
আমি বিলাপ করি নাতো
আমার খালি থাকে হাতও
আমি ফুটপাতেতে শুই
আমার দুঃখ ক্যামনে ধুই!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন