বিছানা চাদরটা জায়গায় জায়গায় ছিঁড়েখুড়ে গেছে। রুমের যে অংশটায় আমি থাকি সেটা পরিষ্কার করা হয় না অনেক দিন। যে খোঁয়াড় এর মত জায়গায় আমি থাকি সেটা যদি আম্মু কখনো দেখত তবে বোধহয় আমাকে ত্যাজ্যপুত্র টাইপ কিছু একটা করে দিত। ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত দশজনের রুমে ছিলাম। তখন এমনটা হলে মানা যেত, এখন এমনটা হওয়া বোধহয় একটু বাড়াবাড়িই। তো যাই হোক, অনেক ইচ্ছা একত্র করে কালকে বেরুলাম বেডশিট কিনতে। উদ্দেশ্যহীনভাবে হাটছিলাম। কিভাবে যেন পুরানঢাকার আগাসাদেক রোডে চলে গেলাম। দুই একটা কাপড়ের দোকান ও চোখে পড়ল। ঘরোয়া টাইপ একটা ব্যাপার। বোরখা পড়ে ওয়াইফ হাজবেন্ড সাথে বসে ব্যবসা করছে, কিংবা মা ছেলে ব্যবসা করছে এমন। তো সিংগেল বেডশিট দেখছিলাম। কেউ ২৫০ এর নিচে দিচ্ছে না। এক দোকানে এক বৃদ্ধ বসে আছে,ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে, বাবা,এটার দাম কত। উনি বললেন ২১০। আমি একটু অবাক হলাম। বললাম, ২০০ রাখেন। উনি রাজি হয়ে জিনিসটা প্যাক করতে লাগলেন।দাম দিয়ে যখন বের হলাম তখন উনি খুব বিনয়ের সাথে আর্দ্র কন্ঠে বললেন যে, আমাদের আসলে সবাই কে বাবা ডাকা ঠিক না। মুসলমান রা বাবা ডাকবে হযরত ইব্রাহিম কে, নিজের বাবা কে এবং আরো কয়েকজন সুফি দরবেশের নাম যারা কিনা বাবাত্ব লাভ করেছেন। আমি একবার ভাবলাম বলি যে, হস্পিটালে রোগিদের বাবা ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। পরক্ষনেই ভাবলাম,থাক। তারপর, জ্বি, ঠিক আছে, বাবা, বলে চলে আসলাম।
আলোচিত ব্লগ
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।