somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের গল্পের প্লট.

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎই একদিন সে আবিস্কার করলো- শরীরে, বয়সে মননে বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে সে। বিয়ের কথা এখন বলা যায় জনসমক্ষে। পিচ্চি বলে কেউ থাপ্পড় দেবে না। মনে মনে খোঁজাখুজি। চারদিকের সব মেয়ের সঙ্গেই নিজেকে কল্পনা করে, আর বাছাই করে। কল্পনা আর বাছাই। নেত্রকোনার প্রত্যন্ত গ্রামে এক কাজে গিয়ে রাস্তায় এক স্কুল বালিকার সামনে পড়ে সে। তার মনে হয়, এতদিন পর মিলল একেবারে মনের মতো। মেয়েটি ছেলেটির মনে এক’শ ভাগ টিকে গেল। এত সুন্দর কোন মানুষ হতে পারে-- এ বিস্ময় ছেলেটির মনে। নিরবে মেয়েটির ঠাঁই ঠিকানা খোঁজ নিয়ে ঢাকায় ফিরলো ছেলেটি। ভাবলো, ওর সাথেই বিয়ে হবে তার। পরিবার থেকে সরাসরি প্রস্তাব পাঠালো মেয়েটির বাড়িতে। বাড়ির সবার বিবেচনা মেয়েটি তুড়ি মেরে উড়িয়ে দিল। আশ্চর্য ! ছেলেটিকে মেয়েটিও দেখেছিল। মেয়েটি বলল, ওই চাপা ভাঙা পোলার লগে বিয়া... তোমরা কি পাগল ইইছো? খবর পেয়ে ছেলেটি ’দেবদাস’ হয়ে উঠলো। তার সচেতন মন বলে ‘ভাঙা চাপা তুলতেই হবে’, আর অবচেতন মন বলে -‘এত বড় কথা যে মাইয়া কয়, তার লগে বিয়ার কথা ভাইবা পাপ করছি’। দিন যায়, সপ্তাহ যায়। ছেলেটি চাপা উচু করার জন্য নানান থেরাপি চালায়, চাপা আর ওঠে না। বিমর্ষ মন আরো বিষন্ন হয়ে পড়ে। পনের দিনেই ছেলেটি এই দূরাশা ত্যাগ করার সিদ্ধান্তে অটল হয়ে ওঠে।

তারপর ? কয়েকদিনের মাথায় ছেলেটির বিয়ে হয়ে যায়।

খোঁজ নিয়ে জানলাম, ছেলেটি পেয়েছে ওই মেয়েটিকেই ....
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×