somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি প্রাইমারি

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি প্রাইমারি নামটা শুনলেই চোখের সামনে ধ্বজভঙ্গ একটা প্রতিষ্ঠানের ছবি ভেসে উঠে। "পুরাই সরকারি প্রাইমারি" শব্দটা আমরা প্রতিদিনই ট্রল করতে ব্যবহার করছি। দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে লাখ লাখ ছেলেমেয়ে পড়ালেখা করছে সেটা কেন সবার মশকরার বিষয়?

কথায় আছে বাঙালি ফ্রি পেলে আলকাতরাও খায়। সরকারি স্কুলে নামমাত্র মূল্যে শিক্ষা বিতরণ করা হলেও কেউ এখানে বাচ্চাদের পড়াতে আগ্রহী না। যারা পড়াচ্ছে সামর্থ্য নেই বলে পড়াচ্ছে। কারণ সন্তানের ভবিষ্যৎ খারাপ হোক কেউই চায় না। প্রাথমিকের ভিত্তিটা ভালো না হলে সারাজীবন ভুগতে হয়। বেসরকারি কিন্ডারগার্টেন আর সরকারি প্রাইমারির ছাত্রদের তুলনা করলে দেখা যায় দুয়ের মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান। কালেভদ্রে দুএকজন মেধাবী বের হয়, কিন্তু ব্যতিক্রম তো আর উদাহরণ না। প্রশ্ন হল, সরকারের কাছ থেকে এতো সুবিধা পাওয়ার পরও সরকারি প্রাইমারির এই হতশ্রী দশা কেন?

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেশের সবচেয়ে প্রহসন মূলক নিয়োগ পরীক্ষার একটি। স্থানীয় জনপ্রতিনিধিদের 'দোয়া' ছাড়া ভাইভায় পাস করা কঠিন। সাথে আছে বিশাল পার্সেন্টেজের কোটা। শিক্ষকদের র‍্যাংক পুলিশের এসআইয়ের নিচে। মেধাবীরা কেন আসবে? ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচীতে হাজিরা দেয়া সব কাজই শিক্ষকদের করা লাগে। সরকারি প্রাইমারি স্কুলগুলির দ্বারা গায়ের বধূদের হাত খরচের ব্যবস্থা হয়েছে, সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার কাজটাই হয়নি।

এখন তাহলে করণীয় কি?
কোটা ব্যবস্থা তুলে দেয়া হচ্ছে, সরিকারি প্রাইমারিতেও কোটা আর রাখা যাবে না। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সহকারি শিক্ষকদের গ্রেড ১০ আর প্রধান শিক্ষককে গ্রেড ৯ কর্মকর্তায় উন্নীত করতে হবে। তাহলে মেধাবীরা শিক্ষকতায় আগ্রহী হবে। শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের ব্যবহার করা যাবে না। এভাবে চালাতে পারলে কয়েক বছরের মধ্যেই স্কুলগুলির চেহারা পালটে যাবে। আমরা মধ্যবিত্তরা ভরসা পাবো। রক্তচোষা শিক্ষাব্যবসায়ীদের দৌরাত্ম্য কমতে থাকবে। বইয়ের বোঝা টেনে বাচ্চাদের আর হয়রান হতে হবে না। শিক্ষার্থী-অভিভাবক সবাই হাফ ছেড়ে বাচবে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×