একে একে নিভে গেলো সবগুলো আলো
রাতের আঁধার এলো, রাত পোহালো
তার পর সকাল হলো -
এক রাশ আলো নিয়ে সুর্য উঠে এলো।
দুখের পর্বগুলো শেষ হয়ে গেলো
কেন জানি মনে হলো স্বস্তি ফিরে এলো
জীবন তাগিদ দিলো, হে আঁধারের আলো
হাত ধরে আমাকে সাথে নিয়ে চলো।
নির্দিষ্ট ভাবে এভাবেই দুখের পর সুখ যদি আসে
তবে কেনো এত দুখ দেখি আশেপাশে
ভূবন যাদের শুধুই আনন্দে ভরা
কেন এগিয়ে আসেনা তারা
কেন এত অবিচার, হে বসুন্ধরা।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




