somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মুক্তিযুদ্ধ ২০১৩ (বুকের মাঝে ৭১)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তর দেখিনি। একাত্তরে বীর বাঙ্গালীদের ত্যাগের কথা জানি, ১৯৭১এর কথা, আমাদের গৌরবের কথা মনেকরে বুকে সাহস পাই। একাত্তরে পাকি ও তাদের দোসর রাজাকার আলবদরের অন্যায় অপরাধের কথা জানি। সকল রাজাকারের ফাঁসি চাই। লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এ দেশে রাজাকারের স্বপক্ষ শক্তির তান্ডব আমরা মানতে পারি না। তাই আবার যুদ্ধে নেমেছি। আজ বাংলার সবাই জানে সারাদেশের এই “দ্বিতীয় মুক্তিযুদ্ধের” কথা। আজ যখন শাহবাগ স্কয়ারে সবার মাঝে দাঁড়িয়ে গান গাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা আবার যুদ্ধ করছি। গীটারকে মনে হচ্ছিলো একাত্তরের সেই রাইফেল। হ্যাঁ, আমরা যুদ্ধ করছি। এতো প্রানের আন্দোলন, এতো মানুষের দাবী, এতো মানুষের ক্ষোভ সারা দেশের মানুষকে জাগিয়ে দিয়েছে আবার। আমাদের সবার এ আন্দোলন চলতেই থাকবে। এখনো যারা শাহবাগে আসতে পারেননি, অথবা যাদের পরিচিত কেউ আসতে পারেনি- সবাইকে বলছি চলে যান শাহবাগ। আজ সকাল সাতটার মাঝে এসে পড়ুন, আসতে থাকুন। পরিচিত সবাইকে জানিয়ে দিন। এ এক প্রানের মেলা। আমাদের দাবীঃ রাজাকারদের ফাঁসি। তাদের বর্তমান দোসরদের রাজনীতি থেকে বিতারন। আর বেশী কিছু লিখছিনা। এখনই সময় গর্জে উঠার। একটু আগে শাহবাগ থেকে আসলাম। আবার যাচ্ছি সকালে। গতকাল একটা গান লিখেছি আন্দোলনের ফাঁকে। সুর তখনো করা হয়নি, তাই কবিতাটাই মাইকে বলেছি একটু। আমার কবিতা, আমাদের গান হাজারো মানুষকে প্রেরনা দিতে পেরেছে, হাজারো মানুষ একসাথে গলা মিলিয়ে গেয়েছে। এখানে সবাই সবার প্রেরনা। এখানে সবাই এক।
আমাদের আন্দোলন আরো তীব্রতা পাচ্ছে। আপনারা যদি একটুও সময় পান, লিখুন। এই সময়ে, জানি কোন সাধারন মানুষ চুপ করে নেই। জাতী আজ গর্জে উঠেছে, জেগে উঠেছে। আপনারা সবাইকে জানান, প্রেরনা দিন। সমস্ত দেশে আজ (গতকাল থেকে)যে আন্দোলন শুরু হয়েছে তাতে আরো শক্তি দিন। রাজাকারের ফাঁসি হবেই হবে।
আজ আমাদের সবচেয়ে প্রিয় স্লোগান জয় বাংলা।
আমরা গলা ফাঁটিয়ে বলেছিঃ
‘ক’ তে – কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার।
‘গ’ তে গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার। (ইত্যাদি)
ফাঁসি চাই ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই।

আমাদের স্লোগানে ‘ক’ তে কাদের মোল্লা, গ- তে গো-আজম, ন- তে নিজামী ইত্যাদি থাকায় অনেকে আমাদের বলেছেন “বর্ণমালা” দিয়ে ওই ঘৃনীত রাজাকারদের নাম আমরা কেন বলছি?
- আমাদের প্রিয় বর্ণমালা যে অইসব ঘৃনীত রাজাকার দের ফাঁসি চায়।
- আমাদের প্রিয় বর্ণমালাও যে রাজাকারদের কলঙ্কিত নাম নিশ্চিহ্ন করতে চায়।
- আমাদের প্রতিবাদ আমাদের ভাষার প্রতিবাদ, আমাদের দেশের প্রতিবাদ, প্রতিটি বাংলাদেশীর প্রতিবাদ।
সবাইকে আমন্ত্রন (যারা আসতে পারেননি)শাহবাগে, দেশের যে কোন স্থানে। তীব্র করুন আমাদের আন্দোলন।
গানটা লিখে দিলাম। সুর করা হয়েছে। আমার গলার স্বর ভেঙ্গে গেছে (সময়ও নেই আজ)তাই পরে সুযোগ পেলে অডিও আপলোড করবো। রাজাকার নিপাত যাক। রাজাকারের দোসররা নিপাত যাক। জয় বাংলা। জয় বাংলাদেশ। জয় বাংলা।

গান আর স্লোগান
(০৬ ফেব্রুয়ারী ২০১৩)

মায়ের ছেলেরা আজো যাইনিতো মরে
আগামী ফোটাবো সূর্য সাজানো ভোরে।।
ভাই হত্যার প্রতিশোধের দৃঢ় প্রত্যয় আজ
বুকে বেঁধেছি দৃপ্ত প্রান আর মাথায় মরন তাজ।

বাংলার বুকে নর-পশুদের বিচরন থাকবেনা
মা বোনেরা অপমানে আর মাথা নিচু করবেনা, করবেনা করবেনা করবেনা।।

পিতা হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই।
মা হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই।
বোন হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই।
শিশু হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই। প্রতিশোধ চাই।
প্রতিশোধ চাই, নেবই নেবো, নেবই নেবো, নেবই নেবো।
প্রতিশোধ আজ নেবই নেবো, নেবই নেবো, নেবই নেবো।

একাত্তরের ঘাতক-দালাল
তোদের প্রতি চির-ধিক্কার।।
স্বপ্ন সুদিনে তোদের ঘৃনীত লাশে
মুতবে হাজারো শেয়াল কুকুর ঘৃনার আক্রোশে।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×