এখন রাত ৪।৩০ , শীতের রাত , প্রচণ্ড শীত । শরীরে নানান রকম গরম কাপড় জড়িয়ে চেয়ার- টেবিল এর সামনে রাখা "লেপু" তে সামুর বাঁধ ভাঙ্গা ঢেউ এর আওয়াজ দেখছিলাম এবং শুঞ্ছিলাম।
আজ আর ফেবু তে তেমন মন বসে নি। আমার কি দোষ! দীর্ঘ ৯ মাস অপেক্ষার পর সামু তে লেখা প্রকাশ হওয়ার যে অনুমতি প্রদান, তাতে আমায় পায় কে। এ যেন, এক মরা গাঙ্গের ফুলে ফেপে উঠা। তাই মন পুরাটাই সমরপন করেছি এই সামুর ব্লগে। না করেই বা কি উপায়! জ্ঞান পিপাসুদের যে এ এক আড্ডা খানা । চরম গরম লেখা আর অদ্ভুত উদ্ভট ছাপা আহা! পরান আমার যায় জুরায় !!!
নিজেকে একজন ব্লগার হিসেবে প্রকাশ করার নানান ফন্দি-ফিকির; সামুর ইতিহাস সৃষ্টি কারি সব লেখা এবং প্রায় সব সু প্রতিষ্ঠিত ব্লগারদের ব্লগে অক্ষির দর্শনপাত ।
আহা! কি, নয়া মাল হয়ে গেলাম আজ থেকে;
ভালই লাগসে,ভাবতে। নানান জনের দ্বারা পঠিত হবে আমার লেখা, কেউ আবার প্রিয় তে নিবে , হয়তবা কেউ আবার মন্তব্যের মেলা বসাবে।
আহা! কি নব, সৃষ্টির আনন্দ বয়ে যাচ্ছে এই অন্তর মনে!!!
যাই হোক, এই ভেবে ভেবে আজ আল্মস্ট সারাদিন ই ছিলাম সামু তে । ফেবু তে তেমন বসি নাই, মোবাইল ফোনে চার্জ ও দেয়া হয় নি। নাওয়া -খাওয়া হয় নি। অনেকক্ষণ যাবত ভাবছি তাই, এখন তাহলে যাই।
আর এর মধ্যে হঠাত করে বেজে উঠলো , সেই মধুর ধ্বনি । তাই শ্রবণের জন্য কর্ণবিমুখি হলাম।
আহা! একী, ঘুম ঘুম কণ্ঠে শুনতে পেলাম, " এতো রাতে কি করো , আজ যে এলে না চ্যাঁট বাক্সে । একটা ফোন ও তো দিতে পারতে। তাই না? আচ্ছা , তুমি তো দেখি সুবিধার না। কার সাথে নতুন করে , হুম শুনি, শুনি আমি।।
আমি শুধু শুনেই যাচ্ছিলাম । অতঃপর , সংযোগ বিসছিন্ন /
আমি মনে মনে বলি, এটা হল সামু।। আর এই হৃদয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে উঠছে ঃ
প্রেমে পরেছি,
আমি,
প্রেমে পরেছি .।.।.। সামুর প্রেমে পরেছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




