হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই
কখনো তুমি, কখনো আমি,
এখন আর কিছুইআড়া্ল নয়,
ওই উঁচুতে যতগুলো রাঁধাচূড়া ফুটেছে
তার একটিও আমার নয়।
ভরা জ্যোৎস্নার পূর্ণিমায়
সমুদ্রে যতটুকু জোয়ার আসে
প্রখর রৌদ্রে বেসুরো আমি, প্রায় অমিল।
সরল মিথ্যেয় প্রতিনিয়ত সুচতুর হামাগুড়ি,
পরিত্যক্ত ভাগাড়ের কোনে বেমানান
প্রাপ্য চিলতেখানি নিয়েই হাঁটু মুড়ে বসে থাকি, স্থির।
তার কাছাকাছি কিছু , হয়ত কিনবা হয়ত নয়
হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

