somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেলের পাখী সমাচার

২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েক মাস আগে আমার ছেলের সখ হল জেলের পাখীর , মানে খাঁচার ভিতর পাখী লাগবে তার । আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ওরা বাঁচে না , কষ্ট পায় বন্দী থাকলে , ছেলে আমার কথা শোনেনা । এটাও বলেছি তোমাকে যদি বাথরুমের ছোট জায়গায় আটকে রাখি ( তার সে অভিজ্ঞতা নেই আদৌ ) তো কেমন হবে , সানন্দে রাজী । কিছুতে মানাতে পারছিলামনা । শেষে শর্ত দেয়া হল , পাখী খাঁচায় দেব কিনে , তবে একদিনের বেশী রাখতে পারবে না । ছেড়ে দিতে হবে । রাজী হল । রমনা থেকে ফেরার পথে তার জমানো পয়সা দিয়ে কেনা হল দুটো তিল ঘুঘু পহেলা বৈশাখে । মহা উৎসাহ সেটাকে ঘিরে ভাই বোনের । বারান্দাতে দেবে না রোদ লাগবে , বোনের ঘরে নিয়ে সারাদিন তোলপাড় অবস্থা । জেলের পাখী তার কাছে আর সে সেই জেল খানার মালিক সেজে সমাদর চালিয়ে যাচ্ছে । পাখী ওয়লার দেয়া ধান ফুরিয়ে গেল সেদিনই , একজনের পরামর্শে সর্ষে দেয়া হল । তবে আমার ছেলে খাঁচাটা ধরে উচু করে আর তারা ডানা ঝাপ্টায় , কিছু ছোট ছোট পালক ঝরেও গেল । খারাপ লাগছিল । পরদিন ভোরে ঘুম থেকে উঠে ছেলে আবার খাঁচার পাশে । তারপরে বোঝালাম ছেড়ে দেওয়ার জন্য । ছেলে বলে , না ওরা আমার বন্ধু হয়ে গিয়েছে থাকবে আমার সাথে । আমি বললাম , বন্ধু হলে বেশ , আমি জেলের দরজা খুলি , ওরা যদি না চলে যায় তো তোমার কাছেই থাকবে বন্ধু হয়ে । উড়ে গিয়ে ফিরে এলে আরো ভাল । আর যদি না ফেরে তো ওরা তোমার বন্ধু হয়নি , আর ফিরে চাইতে পারবে না , লাভ হবে না । দরজা খুলে দিতে এক পাখী বের হয়ে বারান্দার গ্রীলে বসে পরিবেশ বোঝার চেষ্টা করল , আরেকটা ভিরেই বসা । হঠাৎ বাইরেরটা ডানা মেলে দিল , উড়ে গেল , সাথে সাথে ভেতরের পাখীটাও উড়ে ; দূরে একটা গাছে গিয়ে বসল ।
আমার ছেলে উদাস হয়ে তাকিয়ে থাকল । এ কদিন দেখি সে বারান্দায় গিয়ে সেই গাছগুলোর দিকে তাকিয়ে থাকে । গত পরশু বলছে , আম্মু ওরা তো আর আসল না । মন খারাপ করে বলল । বড় হলে গান ধরত " শূন্য এ বুকে পাখী মোর আয় ফিরে আয় ফিরে আয় ...." ।
মায়ার বাঁধন শক্ত , ছিড়তে সময় লাগে , ভাগ্য লাগে ।
এই আমাদের জেলখানা স্মৃতিস্বরূপ -----
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪
২২টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×